, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ময়মনসিংহ জেলা ফুলবাড়ী উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডিবির হাতে গ্রেপ্তার লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: কারখানা মালিককে জরিমানা ও সিলগালা কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: কারখানা মালিককে জরিমানা ও সিলগালা রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী চট্টগ্রামের মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রামুতে গ্রেপ্তার

ভাঙ্গুড়ায় ৭৫টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১২১

পাবনার ভাঙ্গুড়ায় জলমহালে অভিযান চালিয়ে ৭৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো মোবাইল কোর্টের মাধ্যমে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (১৭ আগস্ট) উপজেলার হাটগ্রাম মৌজার জলমহালের সোনাকান্দা ও কাঁটাধর বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৭৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।

পরে জব্দকৃত জালগুলো উপজেলা চত্বরে নিয়ে আসা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, আরডিও কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, নিষিদ্ধ ও ক্ষতিকর চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসব জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক

ভাঙ্গুড়ায় ৭৫টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় ০৭:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬