, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা মঠবাড়িয়ায় ঝুঁকিপূর্ণ ভবন ও শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান লালপুরে এসএসসির ফলাফল ৪৪.৭৬%, শতভাগ ফেল ২ মাদ্রাসায়, এমপিও ভুক্তির আশাবাদী পানসি পাড়া দাখিল মাদ্রাসা শিবচরে ভূমি দখলের অভিযোগে মানববন্ধন গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা নওগাঁয় পৃথক তিন মামলার চার আসামি গ্রেফতার,আদালতে সোপর্দ বরিশাল বোর্ডের ফলাফলে শীর্ষস্থান অর্জন করল পিরোজপুর জেলা টুঙ্গিপাড়ায় সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কা, হাসপাতালে পথচারীর মৃত্যু এসএসসির ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ ১.১৬ লাখ ২০২৬ সালের এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫%

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা

১৪

সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। গোপালগঞ্জে ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ৬৪ জনের পরিবার এবং গুরুতর আহত ১০ জনসহ মোট ৭৪টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩ কোটি ৪৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গোপালগঞ্জ জেলা সার্কেলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এ সময় বিআরটিএ গোপালগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. হাবিবুর রহমানসহ জেলা প্রশাসন ও বিআরটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে সরকারি সহায়তা নীতিমালা অনুযায়ী ক্যাটাগরিভেদে ৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে। অন্যদিকে গুরুতর আহতদের মধ্যে ক্ষতির ধরন অনুযায়ী ৩ লাখ ও ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

চেক গ্রহণের সময় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা বলেন, প্রিয়জন হারানোর ক্ষতি কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এই সরকারি সহায়তা সংকটময় সময়ে পরিবারগুলোর দৈনন্দিন ব্যয় ও ভবিষ্যৎ পরিচালনায় কিছুটা সহায়তা করবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট মোকাবিলা ও পুনর্বাসনে সরকারের চলমান কল্যাণমূলক কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে গোপালগঞ্জের ৭৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মোট ৩ কোটি ৪৬ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা

আপডেট সময় ০৫:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬