, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব।থাকছে কঠোর নিরাপত্তা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা দেবীগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ময়মনসিংহ জেলা ফুলবাড়ী উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডিবির হাতে গ্রেপ্তার লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চিরিরবন্দরে নদীতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৭:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • 61

চিরিরবন্দরে নদীতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

৭৯

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে রাজা (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার কাঁকড়া নদীর রেলব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

রাজার বাড়ি ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলায়। তিনি চিরিরবন্দর সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

দুই বন্ধু জিহাদ ও জীদ বলেন, তাঁরা সবাই চিরিরবন্দর আইডিয়াল মোড়ের একটি মেসে থাকেন। সেখান থেকে রেলব্রিজের নিচে নদীতে গোসল করার জন্য আসেন। গোসল করার সময় হঠাৎ করে রাজা বলেন, তিনি নদী সাঁতরে পার হয়ে যাবেন। এ কথা বলেই নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে নদীর মাঝখানে বালার চর পার হয়ে যান তিনি। সেখান থোকে সাঁতরে আসার সময় ‘আমি ডুবে যাচ্ছি আমাকে ধর’ বলে চিৎকার করেন। তখন জিহাদ এগিয়ে গেলেও তাঁকে আর ধরতে পারেননি। জিহাদ কলেন, ‘আমার চিৎকার শুনে স্থানীয়রা এসে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় এক ঘণ্টা পর লাশ নদী থেকে উদ্ধার করা হয়।’

চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী বলেন, বন্ধুদের সঙ্গে কাঁকড়া নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান রাজা। পরে স্থানীয়রাসহ চিরিরবন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেন। পরিবারের সদস্যরা এলে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান

চিরিরবন্দরে নদীতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৭:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬