, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে পঞ্চগড়ে নাগরিক সংবর্ধনা, ৩০ হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে চীনের দল ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও থামেনি ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল কাউনিয়ায় ‘কাগজের বিদ্যালয়’! ১৩০ শিক্ষার্থীর দাবি, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র তিস্তা এক্সপ্রেসে হারিয়ে যাওয়া ৩ বছরের শিশু উদ্ধার, বাবা-মায়ের কাছে হস্তান্তর ময়মনসিংহে নিজ ঘর থেকে যুবকের ঝু-ল-ন্ত লা-শ উ-দ্ধা-র নিজ জন্ম স্থানে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাফ নদী পেরিয়ে ই-য়া-বা পা-চা-র, টেকনাফে তিনজন আ-ট-ক নাটোর পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত অনিয়মের দায়ে মিষ্টির কারখানায় জরি-মানা, স-তর্ক কয়েক ব্যবসায়ী

রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৪:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • 74
৯০

অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে বাগমারা থানা পুলিশ।

পুলিশের দাবি, নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং জনবান্ধব পুলিশিংয়ের ফলে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিবাচক পরিবর্তন এসেছে। এতেই তিনি হয়ে উঠেছেন সকলের আস্থা ভাজন।

চায়ের দোকান থেকে শুরু করে অফিস পাড়ায় সাফল্যের আলোচনায় শীর্ষে তিনি।

থানা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ৩০ মার্চ বাগমারা থানায় যোগদানের পর ওসি জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে লিবিয়া থেকে উদ্ধার করা হয়েছে।

এছাড়া তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত সাত মাস বয়সী এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

একই সময়ে হারিয়ে যাওয়া ও অপহৃত মোট ৬৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমনে পরিচালিত অভিযানে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার এবং এ ঘটনায় জড়িত এক চোরকে গ্রেপ্তার করা হয়।

অনলাইন জুয়া ও ক্যাসিনো-সংশ্লিষ্ট তিনটি মামলায় ১৯টি মোবাইল ফোন জব্দ এবং ১৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদকবিরোধী অভিযানে গত ১০০ দিনে মোট ৩০টি মামলা রুজু করা হয়েছে। এসব অভিযানে ১ কেজি ১৫৫ গ্রাম গাঁজা, ৪৬ গ্রাম হেরোইন, ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭৪১ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়।

মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এই ধারাবাহিক অভিযান এখনো অব্যাহত রয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষায় ওয়ারেন্ট তামিল কার্যক্রমেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এ সময়ে ৬৯টি জিআর নরমাল ওয়ারেন্ট, ১৭৭টি সিআর নরমাল ওয়ারেন্ট, ৯টি জিআর সাজা ওয়ারেন্ট এবং ৪১টি সিআর সাজা ওয়ারেন্ট তামিল করা হয়েছে।

পাশাপাশি বিভিন্ন মামলার ১৩৪ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

পুলিশের অভিযানে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অপরাধ দমনের পাশাপাশি থানার পরিবেশ উন্নয়নেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

থানা প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি প্রায় ১০০টি ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছ রোপণ করে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, “বাগমারার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাগমারা থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাদক, জুয়া, চুরি, ছিনতাই, মানবপাচারসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, “অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ বাগমারা গড়ে তুলতে পুলিশের এ ধরনের অভিযান ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে পঞ্চগড়ে নাগরিক সংবর্ধনা, ৩০ হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

আপডেট সময় ০৪:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬