, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে পঞ্চগড়ে নাগরিক সংবর্ধনা, ৩০ হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে চীনের দল ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও থামেনি ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল কাউনিয়ায় ‘কাগজের বিদ্যালয়’! ১৩০ শিক্ষার্থীর দাবি, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র তিস্তা এক্সপ্রেসে হারিয়ে যাওয়া ৩ বছরের শিশু উদ্ধার, বাবা-মায়ের কাছে হস্তান্তর ময়মনসিংহে নিজ ঘর থেকে যুবকের ঝু-ল-ন্ত লা-শ উ-দ্ধা-র নিজ জন্ম স্থানে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাফ নদী পেরিয়ে ই-য়া-বা পা-চা-র, টেকনাফে তিনজন আ-ট-ক নাটোর পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত অনিয়মের দায়ে মিষ্টির কারখানায় জরি-মানা, স-তর্ক কয়েক ব্যবসায়ী

গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’ ক্ষুব্ধ স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীর

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৭:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 43

গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’ ক্ষুব্ধ স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীর

৫৫

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় একটি সড়ক উন্নয়ন কাজে চরম অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় একটি সড়ক উন্নয়ন কাজে চরম অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। নিম্নমানের কাজের প্রতিবাদে এবং টেকসই সড়কের দাবিতে ইতিমধ্যে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসী। বোরবার বেলা ১১টায় সুলতানগঞ্জ এলাকায় বাধা দেয়া হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, গোদাগাড়ী থানা থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত এই উন্নয়ন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ‘এলিজা এন্টারপ্রাইজ’। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় ড্রেন, সড়ক ও একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। বর্তমানে কাচারীপাড়া হারুনের মিল থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত সড়কটির নির্মাণ কাজ চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিয়মনীতির তোয়াক্কা না করে সড়ক নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। গাঙ্গোবাড়ী এলাকার বাসিন্দা জামিল আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সড়কটির কাজ এতটাই নিম্নমানের হচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। অথচ এই বিষয়ে তদারকি করার ক্ষেত্রে পৌরসভার ভূমিকা নাই বললেই চলে।”

অলকার মোড় এলাকার আরেক বাসিন্দা আবুল কাশেম বলেন, “এই নতুন রাস্তার চেয়ে আমাদের আগের সড়কটাই অনেক ভালো ছিল। সিডিউল অনুযায়ী যেভাবে বালি ও ইটের খোয়া দেওয়ার কথা, ঠিকাদার সেটি দিচ্ছেন না। বালির পরিবর্তে শুধু মাটি আর অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া (রাবিশ) দিয়ে রাস্তা ভরাট করা হচ্ছে। এভাবে কাজ হলে প্রথম বর্ষাতেই রাস্তাটি ভেঙে যাবে।” নিম্নমানের সামগ্রী দেওয়ায় টেকসই ও মানসম্মত সড়কের দাবিতে এলাকাবাসী সম্মিলিতভাবে কাজে বাধা দিয়েছেন বলেও জানান তিনি।

সড়ক নির্মাণে অনিয়ম ও স্থানীয়দের বাধার বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী সারওয়ার জাহান মুকুল অভিযোগের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, “উক্ত সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। স্থানীয় জনগণের বাধা দেওয়া ও ক্ষোভ প্রকাশ করা সম্পূর্ণ যৌক্তিক।”তিনি আরও জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং ঠিকাদারকে নিয়ম মেনে মানসম্মত কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মের বাইরে কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।

পৌরবাসীর দাবি, দ্রুত এই নিম্নমানের কাজ বন্ধ করে সিডিউল অনুযায়ী সঠিক সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে পঞ্চগড়ে নাগরিক সংবর্ধনা, ৩০ হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’ ক্ষুব্ধ স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীর

আপডেট সময় ০৭:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬