, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় সিরাজগঞ্জে সুজন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট মাগুরা শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা- বাবা টেপামধুপুর ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ যুবক আটক কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে এখনো ৬ জেলে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৮:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • 21

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে এখনো ৬ জেলে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

২৯

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে এখনো ৬ জেলে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে অভিযান জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা গোমতি’, যা নিখোঁজ জেলেদের সন্ধানে নিরবচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, গত রবিবার পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন এলাকা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার বৈরী আবহাওয়া ও ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে মোট ১১ জন মাঝিমাল্লা ছিলেন। দুর্ঘটনার পর ৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো ৬ জন জেলে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের সন্ধানে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে যাচ্ছে নৌবাহিনীর জাহাজ ‘গোমতি’। উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। নিখোঁজ জেলেরা সবাই পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্বজনদের অপেক্ষা আর উৎকণ্ঠার মধ্যেই চলছে এই উদ্ধার অভিযান। প্রতিকূল সমুদ্র পরিস্থিতি সত্ত্বেও নিখোঁজদের জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে এখনো ৬ জেলে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

আপডেট সময় ০৮:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬