, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব।থাকছে কঠোর নিরাপত্তা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা দেবীগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ময়মনসিংহ জেলা ফুলবাড়ী উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডিবির হাতে গ্রেপ্তার লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: কারখানা মালিককে জরিমানা ও সিলগালা

কাউনিয়ায় বৃক্ষরোপণ প্রণোদনার চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৬:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • 66

কাউনিয়ায় বৃক্ষরোপণ প্রণোদনার চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

৮৮

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রংপুরের কাউনিয়া উপজেলায় ফলদ ও বনজ বৃক্ষের চারা, জৈব সার (গোবর) এবং বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া আকতার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মল্লিকা রানী রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু সাহেদ ও আজমাইন মুসতারী, এসএপিপিও খায়রুল আলমসহ উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া আকতার জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে মোট ১ হাজার ৬০০টি ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত চারার মধ্যে রয়েছে আম, কাঁঠাল, জাম, মাল্টা, জলপাই, সুপারি, মেহগনি ও জাতি নিম।

তিনি আরও জানান, প্রতিটি চারার সঙ্গে প্রয়োজনীয় পরিচর্যার জন্য বাঁশের খুঁটি ও জৈব সারও প্রদান করা হয়েছে। একজন কৃষককে ৫টি চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ২৫ কেজি গোবর সার দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি প্রতিষ্ঠানকে ১৫টি চারা, ১৫টি বাঁশের খুঁটি এবং প্রতিটি চারার জন্য ৫ কেজি করে গোবর সার প্রদান করা হয়েছে।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণে কৃষক ও সাধারণ মানুষের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব।থাকছে কঠোর নিরাপত্তা

কাউনিয়ায় বৃক্ষরোপণ প্রণোদনার চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

আপডেট সময় ০৬:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬