, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ নয়াপাড়া ক্যাম্পে সরকারি কাজে বাধার অভিযোগে দুই রোহিঙ্গার সাজা সাপের কামড়ে নিহত একজন লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টেকনাফে বিজিবির হাতে ৭২ লিটার দেশীয় ম-দ জ-ব্দ টেকনাফের ক্যাম্পে ৮ সংস্থার অভিযান, কারাদণ্ড ৫ জনের কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি, ১০ হাজার টাকা জরিমানা জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ১০:৫২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • 137
১৬৫

নাটোরের লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে একটি বাড়ির রান্নাঘর থেকে গোখরা সাপের ৩০টি বাচ্চা পাওয়া গেছে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বাচ্চাগুলো পাওয়া গেলেও মা গোখরা সাপটির সন্ধান না পাওয়ায় বাড়ির সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (১১ জুলাই ) লালপুরের রামকৃষ্ণপুর গ্রামের মো. মজু মালিথার ছেলে মো. রব্বানীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় ৮টার দিকে রব্বানীর স্ত্রী মোছা. যাইবুন নেসা (জনি) রান্নার জন্য রান্নাঘরে লাকড়ি আনতে গেলে সেখানে একটি সাপের কলস (বাসা) এবং অসংখ্য সাপের বাচ্চা দেখতে পান। তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে প্রায় ৩০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে।

বাচ্চাগুলো উদ্ধার করা হলেও বড় গোখরা সাপটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ কারণে পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে চরম আতঙ্ক। তাদের আশঙ্কা, মা সাপটি এখনও বাড়ির আশপাশেই কোথাও লুকিয়ে থাকতে পারে।
দুড়দুড়িয়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য শাহাদাত হোসেন সাধু বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা

আপডেট সময় ১০:৫২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬