, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় সিরাজগঞ্জে সুজন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট মাগুরা শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা- বাবা টেপামধুপুর ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ যুবক আটক কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

সরকারি তালিকাভুক্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে অনুদানের চেক পেলেন সাংবাদিক কামরুল ইসলাম

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৫:১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 30

সরকারি তালিকাভুক্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে অনুদানের চেক পেলেন সাংবাদিক কামরুল ইসলাম

৩৯

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৫–২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত অনুদানের চেক জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ সময় সরকারি তালিকাভুক্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে জাতীয় দৈনিক আমার পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম অনুদানের চেক গ্রহণ করেন।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শহীদ এম. মনসুর আলী মিলনায়তন (এ. কে. শামসুজ্জোহা হলরুমে) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সিরাজগঞ্জ; অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল ইসলাম; অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার লালন।

অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ সময় জেলার মোট ৮০ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ৪০টি সাংস্কৃতিক সংগঠনের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টিকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলে উপস্থাপনের আশ্বাস দেন এবং সংস্কৃতিচর্চার বিকাশে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।

অনুষ্ঠানটি জেলার সাংস্কৃতিক অঙ্গনের জন্য উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড

সরকারি তালিকাভুক্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে অনুদানের চেক পেলেন সাংবাদিক কামরুল ইসলাম

আপডেট সময় ০৫:১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬