, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় সিরাজগঞ্জে সুজন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট মাগুরা শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা- বাবা টেপামধুপুর ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ যুবক আটক কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই

৫০

১৪৩ জন আউটসোর্সিং কর্মী নিয়োগের ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান কেএসএফ ট্রেডার্স লিমিটেড-এর মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে নিয়োগপ্রাপ্ত একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, চাকরি পেতে প্রতিষ্ঠানটিকে জনপ্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা দিতে হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অধীন বিভিন্ন পদে আউটসোর্সিং কর্মী নিয়োগ দেওয়া হয়। তবে প্রচলিত নিয়মে কোনো লিখিত কিংবা মৌখিক পরীক্ষা ছাড়াই সরাসরি প্রার্থী নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নিয়োগ পাওয়া একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, চাকরি নিশ্চিত করতে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান কেএসএফ ট্রেডার্স লিমিটেডকে ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে। তাদের দাবি, অর্থ প্রদান ছাড়া নিয়োগ পাওয়া কঠিন ছিল। অভিযোগ রয়েছে, পুরো নিয়োগ কার্যক্রমে মেধা যাচাইয়ের পরিবর্তে আর্থিক লেনদেনকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে প্রকৃত যোগ্য চাকরিপ্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা।

তবে অভিযোগের বিষয়ে কেএসএফ ট্রেডার্স লিমিটেড কিংবা রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ সত্য হলে তা সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই

আপডেট সময় ০৬:৪৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬