, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ নয়াপাড়া ক্যাম্পে সরকারি কাজে বাধার অভিযোগে দুই রোহিঙ্গার সাজা সাপের কামড়ে নিহত একজন লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টেকনাফে বিজিবির হাতে ৭২ লিটার দেশীয় ম-দ জ-ব্দ টেকনাফের ক্যাম্পে ৮ সংস্থার অভিযান, কারাদণ্ড ৫ জনের কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি, ১০ হাজার টাকা জরিমানা জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চিলমারীতে নদের ভাঙ্গন রোধে বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং ; স্থায়ী সমাধানে এলাকাবাসীর দাবী

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০২:৫৫:১০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • 93

চিলমারীতে নদের ভাঙ্গন রোধে বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং ; স্থায়ী সমাধানে এলাকাবাসীর দাবী

১২৬

ব্রহ্মপুত্র নদের তীব্র স্রোতের তোড়ে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাচকোল সড়কটারী বাধরাস্তা হতে শিমুলতলী সহ ক্ষতিগ্রস্থ স্থান গুলোতে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে জরুরী ভিত্তিতে ওয়াপদা বাধ ও বাধ সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা প্রকল্পের পিচিং রক্ষায় ধসে যাওয়া স্থান গুলোতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলানো হচ্ছে বলে জানাগেছে।

গতকাল শুক্রবার সরেজমিন ঘুরে দেখা গেছে কুড়িগ্রামের জনৈক ঠিকাদারের শ্রমিকগন বাধরাস্তায় জমাকৃত বালু তুলে জিও ব্যাগ ভর্তি করে সেলাই দিচ্ছেন। তবে অনেকেই জিও ব্যাগের বালুতে মাটি মিশ্রিত থাকারও অভিযোগ করেন। ইতোমধ্যে সড়কটারী, শিমুলতলী ও কালিরকুড়া পর্যন্ত ধসে যাওয়া পিচিং এর ব্লক গুলোর স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলেছেন। ক্ষতিগ্রস্থ মিনি স্লুইস গেটটির ভেঙ্গে যাওয়া দু’পাশের ডানা দুটোতেও জিও ব্যাগ দিয়ে রক্ষা করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে শিমুলতলীবাধ এলাকার জয়নাল আবেদীন, দিলদার আলী, বাবু মিয়া জানান, ৩৬ বছর আগে ভিটে-মাটি হারিয়ে এই বাধরাস্তার স্লোপে তারা আশ্রয় নিয়েছিল, এবারে বাধ ভেঙ্গে গেলে তাদের শেষ আশ্রয়টুকুও হারিয়ে গেলে তারা সর্বশান্ত হয়ে যাবেন। সড়কটারীর মজনু, রঘুনাথ সহ এলাকাবাসীদের দাবী বাধরাস্তা ও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষার জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহন করা না হলে বাধ ভেঙ্গে পশ্চিমে মাগুরার বীল, শৈলধুবরীর বীল ও চাচলার বীল, কাচকোল বাজার সহ আশপাশের বিশাল এলাকাভাঙ্গনের ঝুকিতে পড়বে। সে সাথে নদের গতিপথ পরবর্তন হয়ে মানচিত্র থেকে চিলমারী সদর চিরদিনের জন্য নদের গর্ভে বিলীন হয়ে যাবে। উল্লেখ্য যে, নদের পানি প্রবাহের মূলধারাটি এখন সরাসরি বাধরাস্তা ঘেষেই প্রবাহিত হওয়ায় ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা প্রকল্পের কয়েকটি স্থানে পিচিং এর ব্লক ধসে গেছে। স্রোতের গতিপথ পূর্ব দিকে সরে না গেলে কাচকোল বাজারের ভাটিতে দক্ষিন ওয়ারী সহ পিচিং এর বিভিন্ন স্থানে আরও ধসে পড়ার আশংঙ্খা করেছেন সচেতন মহল। এলাকাবাসীর অভিযোগ , কয়েক বছর ধরে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে। এর প্রভাবে ২০২৪ ও ২০২৫ সালে কাঁচকোল থেকে ফকিরেরহাট পর্যন্ত ডানতীর রক্ষা বাঁধের অন্তত সাতটি স্থানে ভাঙনও দেখা দেয় যা বর্তমানে ভয়বহ বিপদের সংকেত প্রদান করছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় কাজ চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

চিলমারীতে নদের ভাঙ্গন রোধে বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং ; স্থায়ী সমাধানে এলাকাবাসীর দাবী

আপডেট সময় ০২:৫৫:১০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬