, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উনচিপ্রাং সীমান্তে মাছের ক্যারেটে মিলল ২ লাখ ইয়াবা সারের সুষম বণ্টনে বিশেষ অ্যাপ, ছয় মাসে রাস্তাঘাট সংস্কারে এমপি মিলনের আশ্বাস বিশ্ব পর্যটন দিবসে বর্ণিল আয়োজনে মুখর পাহাড়পুর। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্ল্যানটেইন দিয়ে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে নতুন প্রযুক্তি, বাকৃবির সাফল্য মায়ের দেয়া কিডনী নিয়েও বাঁচল না আনোয়ার। ময়মনসিংহে সাংবাদিক এইচ টি তোফাজ্জল হোসেনের নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন। এসআরবি-১৫’র অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে ব্যান গাড়ির ‘লাইন’ নিয়ন্ত্রণে মাসিক টাকা আদায়ের অভিযোগ টেকনাফে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করল এপিবিএন

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে রাজশাহী কলেজ ছাত্রদলের চারা বিতরণ

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০১:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 50

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে রাজশাহী কলেজ ছাত্রদলের চারা বিতরণ

৬৩

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) বেলা ১১টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ।

এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে ২ লাখ ৫০ হাজার লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। সিটি কর্পোরেশনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থাও এগিয়ে এসেছে। ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম চলছে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। ইমাম-মোয়াজ্জিমদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রম শিগগিরই শুরু হবে।

কর্মসূচিতে রাসিক প্রশাসক বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যার বিষয়ে গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মঈদ, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদ বিন ওয়ালিদ আবির।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম। সঞ্চালনা করেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম। কর্মসূচিতে রাজশাহী কলেজ ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

উনচিপ্রাং সীমান্তে মাছের ক্যারেটে মিলল ২ লাখ ইয়াবা

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে রাজশাহী কলেজ ছাত্রদলের চারা বিতরণ

আপডেট সময় ০১:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬