, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

৫৯

নওগাঁর ধামইরহাট উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ধামইরহাট থানাধীন ৬নম্বর আলমপুর ইউনিয়নের রসুলবিল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কঠোর নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান-এর নেতৃত্বে থানার একটি বিশেষ টিম রসুলবিল গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানে রসুলবিল গ্রামের মৃত হাফেজ উদ্দিন মন্ডলের ছেলে মো. মাহবুবুর রহমান মাবুদ (৫৬)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার অভিযোগে মো. মাহবুবুর রহমান মাবুদ (৫৬) এবং উদয়শ্রী নলপুকুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মো. আমজাদ হোসেন (৪০)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

ধামইরহাট থানার পক্ষ থেকে জানানো হয়, জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৯:০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬