, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না মাগুরা শ্রীপুর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন গলাচিপায় বসতঘরে আ-গুন, ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকার মাগুরা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন পিরোজপুর শহরে রাস্তা-ড্রেন-ফুটপাত উন্নয়নে জোর, মান নিশ্চিতের নির্দেশ পিরোজপুরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় রাজশাহীর তালাইমারিতে অবস্থিত ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন পিরোজপুরে দু-র্নী-তি বিরোধী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালগঞ্জে এসআই পদে পদোন্নতি পেলেন সোহেল মিয়া বাকৃবি সিএএসআরের ৪০তম সমন্বয়ক হলেন অধ্যাপক রুহুল আমিন

স্থানীয় নির্বাচন সামনে রেখে পাঁচবিবিতে উপজেলা ও পৌর মহিলা দলের সাংগঠনিক মতবিনিময় সভা

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০২:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • 36

স্থানীয় নির্বাচন সামনে রেখে পাঁচবিবিতে উপজেলা ও পৌর মহিলা দলের সাংগঠনিক মতবিনিময় সভা

৫৪

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী আলহাজ সাইফুল ইসলাম ডালিমের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ আবুল হাসানাত মণ্ডল হেলাল।

সভায় উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা সংগঠনের তৃণমূলকে আরও সুসংগঠিত করা এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নেতাকর্মীদের ঐক্যই আগামী নির্বাচনে সাফল্যের প্রধান ভিত্তি। তিনি সকলকে বিভেদ ভুলে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও আবু তাহের, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ আবুল হাসানাত মণ্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাঈদ ইবনে আলী, সাবেক ছাত্রদল সভাপতি রাশেদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা বেগম, পৌর মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন, সাধারণ সম্পাদক গুলশান আরা গেলিন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক আব্দুস সালাম, যুবদল নেতা নয়ন প্রধানসহ উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না

স্থানীয় নির্বাচন সামনে রেখে পাঁচবিবিতে উপজেলা ও পৌর মহিলা দলের সাংগঠনিক মতবিনিময় সভা

আপডেট সময় ০২:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬