, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় সিরাজগঞ্জে সুজন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট মাগুরা শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা- বাবা টেপামধুপুর ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ যুবক আটক কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

জিন্দারপুরে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ, উন্নয়ন ও সুশাসনের নানা প্রতিশ্রুতি

৩৯

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মো. সাজ্জাদুল হক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে ইউনিয়নের মোলামগাড়ী বাজারে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগকালে মো. সাজ্জাদুল হক বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্যতার ভিত্তিতে বণ্টন নিশ্চিত করা হবে।

পাশাপাশি ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হতে দেওয়া হবে না।

শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা কার্যক্রম চালুর পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে একটি নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

যুবসমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি করে পাঠাগার স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব পাঠাগারে বই পড়ার সুযোগের পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ এবং খেলাধুলার প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা থাকবে।

যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল মাঠ নির্মাণ ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন। প্রবীণদের কল্যাণে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার পরিকল্পনার বিষয়ও তুলে ধরেন তিনি।

মো. সাজ্জাদুল হক বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্থানীয় প্রবীণ, মুরব্বি, শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে।

জনগণের প্রত্যাশা পূরণে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও সেবাধর্মী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”

এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য মো. মোজাহার আলী ফকির, কালাই থানা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন, সাবেক ছাত্রনেতা নফেল ইসলাম, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোনায়ার হোসেন, আব্দুস সামাদ, মেজবাহ, ছমির উদ্দিন প্রামাণিক, ইব্রাহিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণসংযোগ শেষে চেয়ারম্যান প্রার্থী মো. সাজ্জাদুল হক ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন, আধুনিক নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং অংশগ্রহণমূলক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে সবার সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড

জিন্দারপুরে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ, উন্নয়ন ও সুশাসনের নানা প্রতিশ্রুতি

আপডেট সময় ০৯:৩৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬