, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় সিরাজগঞ্জে সুজন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট মাগুরা শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা- বাবা টেপামধুপুর ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ যুবক আটক কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: কারাতে শিক্ষার্থী আতিকুলকে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

৬৫

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতায় কারাতে ইভেন্টে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থী মোঃ আতিকুল হাসানের ঢাকা পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করতে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছে রাজশাহী জেলা পরিষদ।

আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের প্রশাসক কার্যালয়ে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) শিক্ষার্থী আতিকুল হাসানের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

আতিকুল রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর কারাতে প্রতিযোগিতায় জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে ঢাকা পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। তবে প্রয়োজনীয় কারাতে কিট কেনার সামর্থ্য না থাকায় তিনি আর্থিক সংকটে পড়েন। বিষয়টি জানার পর জেলা পরিষদের প্রশাসক তার ঢাকা পর্যায়ের অংশগ্রহণ ও প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে এই অনুদান প্রদান করেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) বলেন, “মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আতিকুলের মতো ক্রীড়াবান্ধব শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। আশা করি সে জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করে রাজশাহী তথা বাংলাদেশের সুনাম বয়ে আনবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: কারাতে শিক্ষার্থী আতিকুলকে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় ০৬:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬