, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নন্দীগ্রামের ভাটরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় কৃষক দল নেতা ইসকেনদার মির্জা (মিঠু)

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ১১:৫৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 50

নন্দীগ্রামের ভাটরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় কৃষক দল নেতা ইসকেনদার মির্জা (মিঠু)

৬৪

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের আলোচনায় রয়েছেন উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ ইসকেনদার মির্জা (মিঠু)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। কৃষক ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে। এ কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনসমাগমস্থলে নিয়মিত গণসংযোগ, মতবিনিময় এবং সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। তরুণ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার সুসম্পর্ক থাকায় তাকে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইসকেনদার মির্জা (মিঠু) বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের সমর্থন ও দোয়া নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে। জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তাহলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং সার্বিক উন্নয়নে কাজ করবো, ইনশাআল্লাহ।”

এদিকে, ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য এই প্রার্থীকে নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে তিনি মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। নির্বাচনে অংশ নিলে তাকে সমর্থনের বিষয়টি তারা ইতিবাচকভাবে বিবেচনা করবেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

নন্দীগ্রামের ভাটরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় কৃষক দল নেতা ইসকেনদার মির্জা (মিঠু)

আপডেট সময় ১১:৫৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬