, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১ শিক্ষার্থীদের মেধার সঙ্গে মানবিক মূল্যবোধ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন কালাইয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ বজলুর রহমানের নেতৃত্বে ৫০০ মোটরসাইকেলের শোডাউন নিউ গভ. ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন উদ্বোধন চাটমোহর প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি টুকুন, সম্পাদক সঞ্জিত সোবান ফকির স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টে জমজমাট লড়াই গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু যেখানে জীবনের শেষ ঠিকানা, সেই কবরস্থানই ছিল জঙ্গলে পরিণত—শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার করলেন রহমান মন্ডল লালপুরে ই-য়া-বাসহ দুই যুবক আটক

কাউনিয়ায় তিস্তার ভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও, শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার পেল শুকনা খাবার

৫০

রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর ভাঙন দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। নদীর অব্যাহত ভাঙনে উপজেলার বালাপাড়া ইউনিয়নের চর ঢুসমারা এলাকার বহু পরিবার বসতভিটা হারিয়ে চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে ভাঙনকবলিত চর ঢুসমারা এলাকা পরিদর্শন করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।

ইউএনও পাপিয়া সুলতানা বলেন, “তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাহুর রহমান, ইউপি সদস্য শাহ আল মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, তিস্তা নদীর ভাঙনে প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। অনেক পরিবার ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। তারা বলেন, শুধু ত্রাণ সহায়তা নয়, নদীভাঙন স্থায়ীভাবে রোধে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১

কাউনিয়ায় তিস্তার ভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও, শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার পেল শুকনা খাবার

আপডেট সময় ০৪:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬