, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ নয়াপাড়া ক্যাম্পে সরকারি কাজে বাধার অভিযোগে দুই রোহিঙ্গার সাজা সাপের কামড়ে নিহত একজন লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টেকনাফে বিজিবির হাতে ৭২ লিটার দেশীয় ম-দ জ-ব্দ টেকনাফের ক্যাম্পে ৮ সংস্থার অভিযান, কারাদণ্ড ৫ জনের কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি, ১০ হাজার টাকা জরিমানা জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

দীর্ঘ ১৯ বছর পর শিমুলবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা জিপিএ ৫ পেয়েছে মুনাঈম

২৪২

​কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে সদ্য প্রকাশিত দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন কৃতি শিক্ষার্থী মোঃ মোনাঈম খন্দকার। দীর্ঘ বিরতির পর প্রতিষ্ঠানটি থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করলেন।

​মোনাঈম খন্দকার শিমুলবাড়ী ইউনিয়নের মোঃ আলম খন্দকার এবং মোছাঃ মমতা বেগম দম্পতির সন্তান। কঠোর অধ্যবসায় এবং শিক্ষকদের সার্বিক দিকনির্দেশনায় তিনি এই ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছেন।

​মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে এর আগে ২০০৬ সালে সর্বশেষ মোস্তাফিজুর রহমান জিপিএ-৫ পেয়েছিলেন। এরপর দীর্ঘ ১৯ বছর পর মোনাঈম খন্দকারের এই সাফল্যে মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।

​নিজের অনুভূতি প্রকাশ করে মোনাঈম খন্দকার জানান, “এই ফলাফলের পেছনে আমার পিতা-মাতা এবং শিক্ষকদের অবদান অপরিসীম। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে আমি একজন ভালো চিকিৎসক (ডাক্তার) হতে চাই এবং এলাকার মানুষের সেবা করতে চাই।”

​মাদ্রাসার শিক্ষকমণ্ডলী মোনাঈমের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন এবং তার এই সাফল্য প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

দীর্ঘ ১৯ বছর পর শিমুলবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা জিপিএ ৫ পেয়েছে মুনাঈম

আপডেট সময় ০১:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬