, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১ শিক্ষার্থীদের মেধার সঙ্গে মানবিক মূল্যবোধ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন কালাইয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ বজলুর রহমানের নেতৃত্বে ৫০০ মোটরসাইকেলের শোডাউন নিউ গভ. ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন উদ্বোধন চাটমোহর প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি টুকুন, সম্পাদক সঞ্জিত সোবান ফকির স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টে জমজমাট লড়াই গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু যেখানে জীবনের শেষ ঠিকানা, সেই কবরস্থানই ছিল জঙ্গলে পরিণত—শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার করলেন রহমান মন্ডল লালপুরে ই-য়া-বাসহ দুই যুবক আটক

পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১

নাটোরের লালপুরে পদ্মা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলন ও স্তূপীকরণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে রহমত মোল্লা (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় পদ্মা নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি এক্সকাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়। একই সঙ্গে বালু সঞ্চালনের জন্য ব্যবহৃত অবৈধ লাইন বিচ্ছিন্ন করে ধ্বংস করা হয়।

অভিযানকালে রহমত মোল্লা (২৫) কে আটক করা হলে পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আদালতের নথি অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
অভিযানে লালপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন বলেন, “পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও স্তূপীকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১

পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১

আপডেট সময় ১০:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬