, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আএাইয়ে বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৫:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • 49

আএাইয়ে বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে

৬৬

নওগাঁর আত্রাই উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর-পশ্চিম পাশে এপ্রোচ সড়কের একটি বড় অংশ ধসে পড়েছে। ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এই গুরুত্বপূর্ণ সড়কটি। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা কিংবা নতুন করে ধসের কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী। উল্লেখ্য, এই বয়তুল্ল্যাহ সেতুর উত্তর অংশ রাণীনগর সীমানা এবং দক্ষিণ অংশ আত্রাই সীমানার অন্তর্গত।

​এই ব্রিজ ও সড়কটি দিয়ে প্রতিদিন আত্রাই, রাণীনগর, মান্দা এবং পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা (ভবানীগঞ্জ) উপজেলার হাজার হাজার মানুষসহ বিভিন্ন গ্রামের সাধারণ জনগণ ও যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটির এমন বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন চার উপজেলার লাখো মানুষ।

​সরেজমিনে দেখা যায়, বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর ঠিক উত্তর পাশেই (রাণীনগর অংশে) রাস্তার নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের ধসের সৃষ্টি হয়েছে। কার্পেটিংয়ের একাংশ ইতোমধ্যে ভেঙে পড়েছে। সড়কটি বর্তমানে এতটাই সরু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে, ভারী ও হালকা যানবাহনসহ পথচারীদের চলাচলেও চরম আতঙ্ক কাজ করছে। স্থানীয়রা জানান, দ্রুত এই ধস মেরামত করা না হলে পুরো সড়কটি নদীতে বিলীন হয়ে চার উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে।

​হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক ও আত্রাই উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার বলেন, বান্দাইখাড়া ব্রিজটি আমাদের এলাকার অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন হাজার হাজার মানুষ ও শিক্ষার্থী এই পথ দিয়ে যাতায়াত করে। ব্রিজের উত্তর পাশের ধস এখন সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, যেন আর কোনো বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে এই ধস সংস্কার করে রাস্তাটি চলাচলের উপযোগী করা হয়।

​এ বিষয়ে রাণীনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জানান, বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর পাশের সড়ক ধসে যাওয়ার বিষয়টি তারা অবগত হয়েছেন। পানির স্রোত বা অন্য কোনো কারণে নিচের মাটি সরে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণপূর্বক সেখানে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

​রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বান্দাইখাড়া ব্রিজের পাশের রাস্তা ধসে পড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। যেহেতু এই সড়কটি দিয়ে একাধিক উপজেলার মানুষ যাতায়াত করেন, তাই জনগণের নিরাপত্তা ও যোগাযোগ সচল রাখা আমাদের প্রধান অগ্রাধিকার। আমি ইতিমধ্যেই উপজেলা প্রকৌশলীকে (এলজিইডি) জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। জনসাধারণের ভোগান্তি ও দুর্ঘটনা এড়াতে দ্রুতই সেখানে সংস্কার কাজ শুরু হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

আএাইয়ে বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

আপডেট সময় ০৫:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬