, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে আহত-২৮

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৫:৪৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • 59

রাজবাড়ীর কালুখালীতে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে আহত-২৮

৭৫

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী বোয়ালিয়ার চরনারায়ণপুর এলাকায় বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার (১৩ জুলাই) ২,৩০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সঙ্গে বাসটি ট্রাককেও সজোরে ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে। অন্যদিকে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকচালক, পিকআপচালকসহ তিনজন গুরুতর আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে উল্টে থাকা ট্রাক থেকে চালককে উদ্ধার করেন। এছাড়া উদ্ধারকারী দল পিকআপের ক্ষতিগ্রস্ত সামনের অংশ কেটে আটকে পড়া চালককে বের করে আনে।

আহতদের প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য -এ পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিন। তিনি উদ্ধার কার্যক্রম তদারকি করেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে এবং পলাতক চালককে আটকের চেষ্টা চালাচ্ছে।

এ ঘটনায় কিছু সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে উদ্ধারকাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে হাইওয়ে পুলিশ।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

রাজবাড়ীর কালুখালীতে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে আহত-২৮

আপডেট সময় ০৫:৪৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬