, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাউনিয়ায় কলাগাছের বর্জ্য থেকে সম্পদ তৈরির প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা সভা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভাঙ্গুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল গোবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত বরিশালে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কাউনিয়ায় ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ঈশ্বরগঞ্জ ও সোহাগী রেলস্টেশন চালুর দাবিতে জনদুর্ভোগ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৭:৩৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 77
১১০

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক সামছুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কহেছ এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

অব্যাহতি পাওয়া নেতার দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি তালিকায় আপত্তি জানানোকে কেন্দ্র করে জাতীয় দৈনিক এদিন-এর মধ্যনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. শিহাব মিয়াকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে।

এ ঘটনায় সাংবাদিক শিহাব মিয়া অভিযোগ করেন, কৃষক তালিকায় সাদ্দাম হোসেন ও তার পরিবারের একাধিক সদস্যের নাম নিয়ে লিখিত আপত্তি জানানোর পর সাদ্দাম তাকে ফোন করে ভয়ভীতি ও হুমকি দেন। তবে সাদ্দাম হোসেন তখন দাবি করেছিলেন, তিনি এলাকার মানুষের পক্ষ থেকে ফোন করেছিলেন এবং আবেগের বশে কিছু কথা বললেও হুমকি দেওয়ার উদ্দেশ্য ছিল না।

ঘটনার পর মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুল অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় জেলা যুবদল সাদ্দাম হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কাউনিয়ায় কলাগাছের বর্জ্য থেকে সম্পদ তৈরির প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা সভা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি

আপডেট সময় ০৭:৩৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬