, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী ইসমাইল হোসেন

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৮:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • 64
৭৯

রাজশাহীর নওহাটা খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী ইসমাইল হোসেনের বদলির আদেশ হয়েছে গত ২৯ জুন। তাকে নওহাটা পবা থেকে মোহনপুরে বদলি করা হয়েছে।

বিভিন্ন অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তাকে পবা থেকে অপসারণ করে মোহনপুরে বদলি করা হয়। বদলির প্রায় ১মাস হতে চললেও এখনো কর্মস্থল ছাড়েনি নিরাপত্তা প্রহরী ইসমাইল হোসেন।

জানা গেছে,স্থানীয় নেতাদের দাপটে তিনি এখনো কর্মস্থল ছেড়ে যায়নি।

এর আগের জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহন আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে এই বদলির আদেশ দেওয়া হয়। কিন্তু সেই আদেশ অমান্য করে স্থানীয় নেতাদের দাপটে এখনও একই জায়গাতেই কর্মরত রয়েছে নিরাপত্তা প্রহরী ইসমাইল হোসেন।

পবা উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ব্যক্তিগত ও অফিসের কিছু অসমাপ্ত কাজ বুঝিয়ে দেওয়ার জন্য তাকে এখনো মোহনপুরে পাঠানো হয়নি।

সরকারি বদলির আদেশ কার্যকর না করে কীভাবে একজন কর্মচারীকে আগের কর্মস্থলে রাখা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার ক্ষমতাবলে আমি তাকে এখানে রাখতে পারি।

অভিযোগ রয়েছে, বর্তমান জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ এহসানুল হক নিজের সুবিধার্থে তাকে এখনো বহাল তবিয়তে রেখেছেন। বদলির আদেশ ১মাস হতে চললেও এখনো কেন ইসমাইল হোসেনকে বদলি করা হয়নি জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় নেতাদের সুপারিশ আছে,ইসমাইলকে যেন বদলি না করা হয়। তবে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে নিরাপত্তা প্রহরী ইসমাইল হোসেনের বদলি কার্যকর করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

সরকারি নিয়ম অনুযায়ী বদলির আদেশ হওয়ার ৩ দিনের মধ্যে কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগদানের নিয়ম। কিন্তু এই ক্ষেত্রে সেই নিয়মের বাত্যয় ঘটেছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী ইসমাইল হোসেন

আপডেট সময় ০৮:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬