, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বড়লেখায় মিথ্যা মা-ম-লার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন ৪২ কোটি টাকার ই-য়া-বা-র চালান জ-ব্দ, আ-টক ২ প্রেমের টানে গোপালগঞ্জে হিন্দু যুবকের বাড়িতে কুড়িগ্রামের মুসলিম তরুণী তিস্তা নদীতে ‘একক নজরানা’ বাঁশের ভুঁড়া, ফরিদপুরের পথে যাত্রা দেওয়ানগঞ্জে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন মাদারীপুরে ঘরে ঢুকে কাতার প্রবাসীর স্ত্রীকে নি-র্ম-ম ভাবে কু-পি-য়ে হ-ত্যা বড়াইগ্রামে স্যাপার ল্যাড স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত যাত্রী ছাউনির পেছনে মিলল দেশীয় একনলা ব-ন্দু-ক, উদ্ধার র‌্যাবের গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নি-হ-ত হোয়াইক্যং সীমান্তে ১০ হাজার ই-য়া-বাসহ যুবক আ-টক

হোয়াইক্যং সীমান্তে ১০ হাজার ই-য়া-বাসহ যুবক আ-টক

১৩

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আরাফাত হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী কেরেঙ্গোঘোনা পোস্ট এলাকায় এ অভিযান চালায়। আটক আরাফাত হোসেন টেকনাফ থানার উত্তর হোয়াইক্যং গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনকভাবে একজনকে ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তাকে চ্যালেঞ্জ করা হলে পালানোর চেষ্টা করেন তিনি। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালান।

এ সময় তার হাতে থাকা পলিব্যাগের ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের একটি কার্টনে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন পাওয়া যায়।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন। উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বড়লেখায় মিথ্যা মা-ম-লার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন

হোয়াইক্যং সীমান্তে ১০ হাজার ই-য়া-বাসহ যুবক আ-টক

আপডেট সময় ০৫:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬