, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উখিয়ায় ৩০ হাজার ইয়াবার চালানসহ তিনজন গ্রেপ্তার দুপচাঁচিয়ায় ২৭৭ অতি দরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ লালপুর উপজেলা প্রেসক্লাবের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পাশ করেই জাপান—সফলতার নতুন দিগন্ত! শেরপুরে জাপানে পড়াশোনা, চাকরি ও ব্যবসার সুযোগ নিয়ে ফ্রি সেমিনার শ্রীবরদী সীমান্তে ৬ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দ শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর প্রশিক্ষণ উদ্বোধন টেকনাফে জি-৩ রাইফেলসহ তিন রোহিঙ্গা আটক কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি সঞ্জীবনী কর্মশালা ​নাটোর ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার কুতুপালংয়ে দেশীয় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি আটক

শ্রীবরদী সীমান্তে ৬ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দ

৩

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার ডমুরতলা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর কর্ণঝোড়া ক্যাম্পের সদস্যরা।

বিজিবি জানায়, চোরাকারবারিরা চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় জনসন বেবি সাবান সীমান্ত এলাকায় এনে রেখে যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

উখিয়ায় ৩০ হাজার ইয়াবার চালানসহ তিনজন গ্রেপ্তার

শ্রীবরদী সীমান্তে ৬ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দ

আপডেট সময় ০৯:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬