, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দৌলতদিয়ায় বিবাহিত বনাম অবিবাহিত দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নাটোরের বড়াইগ্রামে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু শ্রীবরদীতে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করল বিজিবি বাহাদুরপুরে চুরির সময় জনতার হাতে চোর আটক রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন পাঁচ প্লাটুন বিজিবি কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন যাকে কেউ ফেরাতে চায় না, সংকটই তাকে ফিরিয়ে আনতে পারে উজানচর ইউনিয়ন ভূমি অফিসে পর পর দুইবার চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জের চর অঞ্চলের মানুষ চাঁদাবাজি বন্ধের দাবিতে ২৭ গ্রামের মানুশের মানববন্ধন

শ্রীবরদীতে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করল বিজিবি

১২

শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা কসমেটিকসের আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ২ হাজার ৭৮০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন শেরপুরের শ্রীবরদী উপজেলার পাঁচমেঘাদল এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) বিজিবির একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস আটক করা হয়। আটক পণ্যের সিজার মূল্য ১৮ লাখ ২ হাজার ৭৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।

সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

দৌলতদিয়ায় বিবাহিত বনাম অবিবাহিত দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শ্রীবরদীতে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করল বিজিবি

আপডেট সময় ০৯:৫১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬