, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চৌদ্দগ্রামে মা-দ-ক বিরোধী সচেতনতায় ৭৭০ টি চিঠি বিতরণ পায়ে হেঁটে হজে যাওয়ার স্বপ্ন পূরণ হলো না দুলাল হোসেনের লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের সং-ঘ-র্ষে প্রাণ গেল ২ জনের ঝিনাইদহ ভাটইবাজার থেকে মাগুরা চাকদাহ গ্রামের মা-দক সহ নারী ও পুরুষ আটক পত্নীতলায় আ.লীগের নৈরাজ্য ও স-ন্ত্রা-সের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তালিকাভুক্ত মা-দক কারবারি ও চোরা-চালান চক্রের সদস্য জুয়েল রানা ওরফে জুয়েল মেম্বারকে গ্রে-প্তার করেছে সদর মডেল থানা পুলিশ শ্রীপুরে সার ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

শ্রীপুরে সার ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

১৫

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল পুরাতন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,জেলা কৃষি বিপণন অফিস।গতকাল দুপুরে এ অভিযানে একলক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়,নাকোল পুরাতন বাজারে মেসার্স মা ট্রেডার্স লিটন নামক বিএডিসি সার ও বীজ ডিলার প্রতিষ্ঠানকে পূর্বে সতর্ক করা সত্বেও বিভিন্ন সার সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রি করছিলেন। এসময় প্রতিষ্ঠানে তদারকি করে ১০৫০ টাকার ডিএপি সার ১৪৫০ টাকা বিক্রয়ের প্রমাণ পাওয়া যায় এতে বস্তাপ্রতি ৪০০ টাকা বেশি দামে বিক্রি হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ বীজ, কীটনাশক ও ড্যামেজ পণ্য প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রি করছিলেন।ইতিপূর্বে বারবার সতর্ক করা সত্বেও পুনরায় কৃষকের সাথে প্রতারণা করে আসছে।পরে মেসার্স মা ট্রেডার্সের মালিক লিটন সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ১,০০,০০০/-(এক লক্ষ টাকা) জরিমানা করা হয়।

পরবর্তীতে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়,মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও মাগুরা জেলা পুলিশের একটি টিম

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চৌদ্দগ্রামে মা-দ-ক বিরোধী সচেতনতায় ৭৭০ টি চিঠি বিতরণ

শ্রীপুরে সার ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

আপডেট সময় ০৭:১১:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬