দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে শেরপুর জেলা পরিষদের উদ্যোগে ৩২ জন উপকারভোগীর মাঝে মোট ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ, শেরপুরের মিলনায়তন ‘নিসর্গ’-এ আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
জেলা পরিষদ, শেরপুরের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশের অনুমতি ও নির্দেশনা অনুযায়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় উপস্থিত উপকারভোগীদের প্রত্যেকের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় বলেন, “শেরপুরবাসীর পাশে জেলা পরিষদের সহযোগিতার হাত সর্বদা প্রসারিত থাকবে। সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের এই প্রচেষ্টা আপনাদের সামগ্রিক চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করতে না পারলেও, জেলা পরিষদ পরিবার আপনাদের দুঃখে সমব্যথী হয়ে সবসময় পাশে আছে এবং থাকবে।”
জেলা পরিষদ কর্তৃপক্ষ জানায়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করা এবং মানবিক সহায়তার মাধ্যমে তাদের জীবনে আশার আলো জ্বালানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, সার্ভেয়ার সাইফুল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
,
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লালপুরে মাজার ও মসজিদে চুরি
মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা
সন্দেহজনক বোটে থামার সংকেত, পালিয়ে গেল পাচারকারীরা
উত্তরে জেলা ঠাকূরগাঁওয়ে শীতের আগাম বার্তা।
দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়ের জঙ্গলে প্রাণ গেল রাণীশংকৈলের নুর আলমের
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে
ভারতে অচেতন অবস্থায় উদ্ধারের সাত মাস পর সুস্থতার পথে বাকৃবির সাংবাদিক জীম
এমপি জিলানীর সঙ্গে দুর্গামন্দির পরিদর্শনে বিএনপি নেতা অলিউর রহমান ও যুবদল নেতা শেহাব মোল্লা
উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার
লালপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার বিসর্জন
শেরপুরে ৩২ অসহায় মানুষের পাশে জেলা পরিষদ, ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা
-
মোঃ মাকসুদুর রহমান - আপডেট সময় ০৮:৪৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- 73
জনপ্রিয় সংবাদ




























