, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টেকনাফে পাঁচ দিন পর অপহৃত সিএনজি চালক উদ্ধার বড়লেখায় ইতালি প্রবাসী মোঃ সানু মিয়াকে ক্রেস্ট দেন, ভোলার কান্দি ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদ এর পক্ষে থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত।। ‎ ‎গলাচিপা পক্ষিয়ায় খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল ফুলের মালায় বরণ হিন্দু সম্প্রদায়ের মসজিদ নির্মাণে সহযোগিতা চান বাসিন্দারা চৌদ্দগ্রামের আলকরায় মন্নান ট্রাফিকের বাড়িতে কাজ করার সময় রং মেস্তরীর মৃত্যু সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক বেসরকারি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ নিয়ে বাকৃবিতে মতবিনিময় সভা ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দুই অপারেশনে শেষ সম্বল শেষ, অসুস্থ দুই বছরের সাজিদের চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

শেরপুরে ১৪ কোটি টাকার সার কালো-বাজারি মা-মলা: ১০ বিসিআইসি ডিলারসহ ১৫ জন কারাগারে

৯

শেরপুরে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকা মূল্যের সার কালোবাজারে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় ১০ বিসিআইসি সার ডিলারসহ ১৫ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে বিকেলে আদালতের নির্দেশে তাদের শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান।

কারাগারে পাঠানো আসামিরা হলেন—সার ডিলার মো. ফরহাদ আলী, মাজাহারুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, সুবর্ণা সাহা রায়, সুফিয়া বেগম, মরিয়ম আক্তার মুন্নী, তাপস নন্দী, সিরাজুল হক, ছামিদুল ইসলাম ফারাজী ও বোরহান উদ্দিন। এছাড়া ডিলারদের প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট আনোয়ার হোসেন, মনিরুজ্জামান মনির, প্রশান্ত সাহা, মো. বাদশা মিয়া ও জাকির হোসেন রতনকেও কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের সার কালোবাজারে বিক্রির অভিযোগে গত ২২ জুলাই শেরপুর সদর উপজেলার ১৫ জন সার ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

মামলার অভিযোগে বলা হয়, গত মৌসুমে শেরপুর সদর উপজেলার বিভিন্ন সার ডিলারের দোকান পরিদর্শনকালে সার বিক্রির রেজিস্টার ও ক্যাশ মেমো জব্দ করে যাচাই-বাছাই করা হয়। এতে সরকারি বরাদ্দের সার বিক্রির ক্ষেত্রে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়া যায়। অভিযোগ রয়েছে, অধিক মুনাফার আশায় ডিলাররা সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকা মূল্যের সার কালোবাজারে বিক্রি করেন।

এতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয় এবং কৃষকদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনতে বাধ্য হওয়ার অভিযোগ ওঠে।

মামলার আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার তারা শেরপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ১৫ আসামিকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টেকনাফে পাঁচ দিন পর অপহৃত সিএনজি চালক উদ্ধার

শেরপুরে ১৪ কোটি টাকার সার কালো-বাজারি মা-মলা: ১০ বিসিআইসি ডিলারসহ ১৫ জন কারাগারে

আপডেট সময় ০৬:৪১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬