শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩১ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বৈষ্ঠমপাড়া এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা বৈষ্ঠমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টনভর্তি ভারতীয় মদ ফেলে পালিয়ে যান চোরাকারবারিরা। পরে ঘটনাস্থল থেকে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ করেন বিজিবি সদস্যরা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
,
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক চেয়ারম্যান বাবুর ১৬তম শাহাদাত বার্ষিকী: বড়াইগ্রামে স্মরণসভা
ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা
টুঙ্গিপাড়ায় জন্মনিবন্ধন সেবায় দীর্ঘসূত্রতার অভিযোগ, দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ পেলেন মাঠকর্মীরা
কাউনিয়ায় কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ব্যক্তিগত উদ্যোগ ও প্রাক্তনের সহায়তায় গ্রামে নতুন পথ: পিরোজপুরে ৮০০ ফুট রাস্তা নির্মাণ
দমদমিয়া–সেন্টমার্টিন নৌরুট চালুর দাবিতে গণস্বাক্ষর
সিএনজির সিটের নিচে ৯ হাজার ইয়াবা, শীলখালীতে চালক আটক
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ 3. বিজিবির অ
-
মোঃ মাকসুদুর রহমান - আপডেট সময় ০৯:১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- 2
জনপ্রিয় সংবাদ




























