, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুর বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সীমান্তে পা রাখার আগেই পঞ্চগড়ে আটক ৪ রোহিঙ্গা, পেছনে মানবপাচার চক্রের ইঙ্গিত বিএনপির উন্নয়ন ও জনকল্যাণের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মাগুরা শ্রীপুরে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের শুভ উদ্বোধন ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; দেশ পুনর্গঠনে ধৈর্য ধরার আহ্বান নেতাকর্মীদের বাকৃবি লিও ক্লাবে নতুন নেতৃত্ব, সভাপতি আসিফ সম্পাদক জুনায়েদ জনগণের সাথে প্রতারণা নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নই বিএনপির লক্ষ্য; এমপি মিলন

শীতকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কাজিপুরের কম্বল তৈরির শ্রমিক ও ব্যবসায়ীরা

১৩

শীতকে সামনে রেখে সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার শিমুল দাইড় বাজারে জমে উঠেছে কম্বল শিল্প।দিনরাত ব্যস্ত সময় পার করছেন শত শ্রমিক ও ব্যবসায়ী।

এখানকার কারখানা গুলোতে তৈরি হওয়া কম্বল দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। ফলে মৌসুমকে ঘিরে বেড়েছে উৎপাদন, এবং কর্মসংস্থানের সুযোগ পেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে শ্রমিকরা।

ব্যবসায়ীরা জানান, শিমুল দাইর বাজারে ১৫০ থেকে ২০০ টি ছোট বড় কম্বল কারখানা রয়েছে। এসব কারখানায় আধুনিক যন্ত্রপাতির সাহায্যে চায়না, মিলান, টুইস্টিং, বাংলা আরো বিভিন্ন উন্নত মানের কম্বল তৈরি করা হয়। প্রতিটি কারখানায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাটিং, সেলাই, ফিনিশিং ও প্যাকেজিং এর কাজ।

শ্রমিকরা জানান, শীতের মৌসুম এলেই কাজের চাপ কয়েকগুণ বেড়ে যায়। অতিরিক্ত সময় কাজ করেও তারা আনন্দিত।

ব্যবসায়ীরা বলেন, শিমুল দাইর বাজারের কম্বলের মান ও সাশ্রয় দামের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে অর্ডার দিয়ে থাকেন। প্রতিবছর শীতকে কেন্দ্র করে এখান থেকে বিপুল পরিমাণ কম্বল দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। একসময়ের ছোট পরিসরের এই শিল্প আজ কাজিপুরের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

স্থানীয়দের মতে, শিমুল দায়ের এর কম্বল শিল্প শুধু কর্মসংস্থানই সৃষ্টি করেনি বরং এটি কাজীপুরের একটি স্বতন্ত্র ঐতিহ্য হিসেবেও পরিচিতি লাভ করেছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুর বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শীতকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কাজিপুরের কম্বল তৈরির শ্রমিক ও ব্যবসায়ীরা

আপডেট সময় ০৮:৪৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬