, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বালির আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতায় গোল্ড মেডেল জিতল সিরাজগঞ্জের শিক্ষার্থী জুনান নাহিয়ান ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে পদত্যাগ টুঙ্গিপাড়ার ফুরুন মিয়া খাঁর টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে দেড় লাখ ই-য়া-বা উদ্ধার চিথুলিয়া উদীয়মান সূর্য ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ বছর মেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু প্রয়াত শিক্ষার্থী আবরার নোমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে বাকৃবিতে দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার আবেদন ও প্রস্তুতি নিয়ে বাকৃবিতে সভা বাকৃবিতে সড়ক দু-র্ঘট-নায় প্রাণ হারাল ১৭ বছর বয়সী সাদি হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ

শাহজাদপুরে ১৩ ইউনিয়নে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু, সংগ্রহ করেছেন ৭৩ জন

৪

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ২০২৭ সালের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী নেতাকর্মীদের মধ্যে এ মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে।

প্রাপ্ত তথ্যমতে, উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ৭৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং যোগ্য, জনপ্রিয় ও ত্যাগী নেতৃত্ব বাছাইয়ের লক্ষ্যে এ মনোনয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।

এদিকে, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কারা চূড়ান্তভাবে দলীয় সমর্থন বা মনোনয়ন পাচ্ছেন, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-পর্যালোচনা চলছে।

২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শাহজাদপুরের ১৩টি ইউনিয়নে বিএনপির এই মনোনয়ন কার্যক্রম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শাহজাদপুরে আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শাহজাদপুরে ১৩ ইউনিয়নে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু, সংগ্রহ করেছেন ৭৩ জন

আপডেট সময় ০৪:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬