, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লংমার্চ ও লালদিঘী সমাবেশ ঘিরে পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম জামায়াতের মতবিনিময় ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ মহানবী (সাঃ) এর অবমাননার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ মিছিল ও বিচারের দাবি লাহিড়ীকান্দায় রাজিব বাস-অটোর সং-ঘ-র্ষে নি-হ-ত ৪ ও আহত অন্তত ১০ আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা!! হরিপুরে ১৪৫ পিচ ই-য়া-বা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আ-টক রাজাপুরে মা-দ-কের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামপুরে এমপির সঙ্গে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা ও নজরুল বর্ষের উদ্বোধন দেবীগঞ্জে অ-গ্নি-কা-ণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা জামায়াতের আমির

লংমার্চ ও লালদিঘী সমাবেশ ঘিরে পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম জামায়াতের মতবিনিময়

  • Avatar photo প্রতিবেদক
  • আপডেট সময় ১০:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 2

লংমার্চ ও লালদিঘী সমাবেশ ঘিরে পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম জামায়াতের মতবিনিময়

১০

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিতব্য লংমার্চ ও ঐতিহাসিক লালদিঘী ময়দানের সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।

এ লক্ষ্যে সোমবার (৩১ আগস্ট) সিএমপি কমিশনারের কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের নেতৃবৃন্দ পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে প্রতিনিধি দলটি সিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা লংমার্চ ও লালদিঘী সমাবেশকে কেন্দ্র করে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে জামায়াত নেতারা বলেন, আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে তারা সর্বাত্মকভাবে কাজ করবেন। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তারা।

মতবিনিময়কালে চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ উপস্থিত ছিলেন।

সিএমপির পক্ষে কমিশনার হাসান মো. শওকত আলী ছাড়াও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সল আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, ডিসি (দক্ষিণ) হাবিবুর রহমান, ডিসি (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস এবং ডিসি (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন উপস্থিত ছিলেন।

পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত নেতারা জানান, মতবিনিময়কালে সিএমপি কমিশনার নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধি

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

লংমার্চ ও লালদিঘী সমাবেশ ঘিরে পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম জামায়াতের মতবিনিময়

লংমার্চ ও লালদিঘী সমাবেশ ঘিরে পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম জামায়াতের মতবিনিময়

আপডেট সময় ১০:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬