, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ নয়াপাড়া ক্যাম্পে সরকারি কাজে বাধার অভিযোগে দুই রোহিঙ্গার সাজা সাপের কামড়ে নিহত একজন লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টেকনাফে বিজিবির হাতে ৭২ লিটার দেশীয় ম-দ জ-ব্দ টেকনাফের ক্যাম্পে ৮ সংস্থার অভিযান, কারাদণ্ড ৫ জনের কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি, ১০ হাজার টাকা জরিমানা জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের সঙ্গে মতবিনিময়

১১৪

রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক সায়মা ফেরদৌসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজশাহী জেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুর আগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক সায়মা ফেরদৌসীকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সহকারী প্রকৌশলী মোঃ আল আমীন মল্লিক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারি মোঃ তৌহিদ হাসান, ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন সাবু, কার্যনির্বাহী সদস্য মোঃ আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ, মোঃ আশরাফুল ইসলাম, আতিক শাহরিয়ার এবং রাজশাহী জেলা ইউনিটের যুব প্রধান জানারিয়া ইকবাল অন্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চলমান বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

বিশেষ করে দুর্যোগকালীন মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার, স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় রাজশাহী জেলা ইউনিটের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি চলমান ও ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

একই সঙ্গে দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে মতামত তুলে ধরা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা রাজশাহী জেলা ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মোঃ সিদ্দিকুর রহমান বাবু, বিভাগীয় প্রধান

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের সঙ্গে মতবিনিময়

আপডেট সময় ০৭:১৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬