, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারুণ্যের স্বপ্ন, তারুণ্যের ইশতেহার’ বাস্তবায়নের অঙ্গীকার টেকনাফে হোয়াইক্যং সীমান্তে বিজিবির অভিযান, ৪ হাজার ইয়াবাসহ আটক ১ কবিতা, গান ও নৃত্যে নজরুল বন্দনা, বদলগাছীতে পুরস্কৃত শিক্ষার্থীরা। ফুলবাড়ীতে শিক্ষকের বেতের আঘাতে অসুস্থ হয়ে শিক্ষার্থী হাসপাতালে ভর্তি। চিলমারীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ ভাঙ্গুড়া প্রেসক্লাবের নির্বাচন ২২ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোয়ন বৈধ ঘোষণা। ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসছিল ফিশিং বোট, উদ্ধার ১৩ জেলে মুক্তিপণের দাবিতে অপহরণ, উখিয়ায় কিশোর উদ্ধার উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা, রোহিঙ্গা নারীকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ

মাদক ব্যবসায়ী ১০০ কোটি টাকা দিলেও নেব না: পিরোজপুর সদর ওসি

৯৬

একজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রি করে আমাকে ১০০ কোটি টাকা দিলেও আমি নেব না’- পিরোজপুরে আয়োজিত এক সামাজিক প্রতিরোধমূলক সচেতনতামূলক সভায় এমন মন্তব্য করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরির বিরুদ্ধে এই সভার আয়োজন করা হয়।

সভায় ওসি শরিফুল ইসলাম বলেন, সমাজকে নিজেদেরই ভালো করতে হবে। বাইরে থেকে কেউ এসে সমাজ পরিবর্তন করে দেবে না। নিজেদের সন্তানদের ভবিষ্যৎ অভিভাবকদেরই গড়তে হবে উল্লেখ করে তিনি বলেন, বাড়ির আশপাশের মেম্বার কিংবা ওসি এসে সব ঠিক করে দেবে, এমনটি ভাবার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, সমাজে গুটিকয়েক মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কীভাবে বিপুলসংখ্যক সাধারণ মানুষকে ভয় দেখায়, তা বোধগম্য নয়। তাই সবাইকে মনে জোর রেখে সম্মিলিতভাবে ভালো থাকার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত বক্তারা জানান, এসব অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভরশীল না হয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন তারা।

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি ছিলেন সদর থানার ওসি শরিফুল ইসলাম এবং সাংবাদিক ও মানবাধিকারকর্মী, ভয়েস অব এনফোর্সড ডিজঅ্যাপিয়ার্ড পারসন-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিঠু।

কিসমত বলেন, মাদকের সঙ্গে জড়িতদের সংখ্যা খুব বেশি নয়, চাইলে তাদের সংশোধন করা সম্ভব। এ জন্য সবাইকে দায়িত্ব নিতে হবে এবং যতটুকু সম্ভব নিজেদের জায়গা থেকে ভূমিকা রাখতে হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

তারুণ্যের স্বপ্ন, তারুণ্যের ইশতেহার’ বাস্তবায়নের অঙ্গীকার টেকনাফে

মাদক ব্যবসায়ী ১০০ কোটি টাকা দিলেও নেব না: পিরোজপুর সদর ওসি

আপডেট সময় ১০:০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬