মাগুরার শ্রীপুরে প্রবাসীর স্ত্রী ৩ সন্তান রেখে প্রতিবেশী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন। এ ঘটনায় এলাকার মধ্যে ব্যাপক আলোচনা – সমালোচনার ঝড় উঠেছে।
১১সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২টার দিকে গয়েশপুর ইউনিয়নের চন্ডীখালী গ্রামের প্রবাসী এনামুল বিশ্বাসের স্ত্রী মোছা: বিথী প্রতিবেশী করিম মোল্লার ছেলে মোঃ আলী রাজের বাড়িতে আসেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিথীর স্বামী এনামুল বিশ্বাস দীর্ঘদিন ধরে বিদেশে কর্মরত থাকার সুযোগে বিথীর সঙ্গে একই গ্রামের করিম মোল্লার ছেলে আলী রাজের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিথী নিজেই জানান, প্রেমিক আলী রাজের সঙ্গে তার সাড়ে ৩ বছরের সম্পর্ক রয়েছে। আলী রাজের কথাতেই তিনি বিয়ের উদ্দেশ্যে তার বাড়িতে এসেছেন।
এ বিষয়ে আলী রাজের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার আহ্বান জানিয়েছেন।


























