শিরোনাম: মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়
মাগুরা প্রতিনিধি:-সাইফুল ইসলাম মাগুরা
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় এক বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আজ বুধবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরজুড়ে এ র্যালি বের করা হয়। বিস্তারিত মাগুরা প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো ভিডিও প্যাকেজ প্রতিবেদনে
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলো প্রদক্ষিণ করে। এ সময় সংগঠনটির জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। উৎসবমুখর পরিবেশে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা, দলের ঐক্য বজায় রেখে দেশ ও জনগণের সেবায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।































