, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিপণি ভবন, খাল ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সার্বিক অবস্থা সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ। আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) জেলা প্রশাসকের মঠবাড়ীয়া উপজেলা পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী এসব কার্যক্রম পরিচালিত হয়। সফরের শুরুতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এরপর পশ্চিম মিঠাকালী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। পরবর্তীতে বড় মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের অভিভাবক সমাবেশে যোগদান করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অভিভাবকদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। এ ছাড়া ৮ নং বড় মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ এবং মঠবাড়ীয়া বহুতল বিশিষ্ট বিপণি ভবন (ফিস মার্কেট) পরিদর্শন করা হয়। একই সঙ্গে উপজেলা ভূমি অফিস, মঠবাড়ীয়া পরিদর্শন করে ভূমি-সংক্রান্ত সরকারি সেবা কার্যক্রমের সার্বিক বিষয় পর্যবেক্ষণ করা হয়। দিনব্যাপী সফরের অংশ হিসেবে মিরুখালী-সাফা খালের ভাঙ্গাপোল এবং ধানীসাফা ইউনিয়নের ভাঙ্গাপোল হতে মিরুখালী বাজার পর্যন্ত মডেল খাল দর্শন করেন জেলা প্রশাসক। এ সময় খালগুলোর বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। সফরের সর্বশেষ পর্যায়ে মঠবাড়ীয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে এসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের এ ধরনের মাঠপর্যায়ের সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সরকারি সেবা কার্যক্রমের বাস্তব চিত্র জানা, স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। জনসেবার মানোন্নয়ন, সরকারি কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে জেলা প্রশাসনের এ ধরনের সরেজমিন কার্যক্রম অব্যাহত থাকবে। চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার

মঠবাড়িয়ায় ৩নং মিরুখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাজমুল ইসলামের মোটর সাইকেল শোডাউন

মঠবাড়িয়ায় ৩নং মিরুখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাজমুল ইসলামের মোটর সাইকেল শোডাউন

২৬

পিরোজপুর মঠবাড়িয়ায় আসন্ন ৩নং মিরুখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাজমুল ইসলামের শুভ আগমন উপলক্ষে ঝাউতলা বাজার থেকে মিরুখালী পর্যন্ত হাজারো মানুষের অংশগ্রহণে এক বিশাল মোটর সাইকেল শোডাউন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মিরুখালীর কৃতি সন্তান নাজমুল ইসলামের এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

শোডাউন ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপস্থিত সর্বস্তরের জনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের মূল আকর্ষণ এবং ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী—বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং সভাপতি, বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ (সৌদি আরব)—মো: নাজমুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সদস্য মো: ইমরান হোসেন এবং ৩নং মিরুখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির মল্লিক।

বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়ন ও পরিবর্তন আনতে চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাজমুল ইসলামের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় মো: নাজমুল ইসলাম তার বক্তব্যে দলমত নির্বিশেষে একটি বৈষম্যহীন, মডেল ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। যুবসমাজকে রক্ষা করতে ওয়ার্ডভিত্তিক মাদকবিরোধী কার্যক্রম, সচেতনতামূলক সভা এবং চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখতে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে এবং যুবকদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে। গ্রামীণ রাস্তাঘাট, কালভার্ট, হাট-বাজার, ঘাট, বাঁধ নির্মাণ এবং নিরাপদ পানি সরবরাহের জন্য গভীর নলকূপ স্থাপনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। শালিশ বাণিজ্য বন্ধ করতে নিরপেক্ষ শালিশ টিম গঠন এবং গ্রাম আদালতের কার্যক্রমকে সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হবে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ সকল সরকারি সহায়তা প্রকৃত প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে স্বাস্থ্যক্যাম্প নির্মাণ এবং বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো হবে। কৃষকদের জন্য বীজ, সার ও সেচ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল সেন্টারের মাধ্যমে সকল নাগরিক সেবা হয়রানিমুক্ত ও দ্রুত প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত সর্বস্তরের জনতা ও মিরুখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আগামী দিনে এলাকার সেবা করার সুযোগ পেতে সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিপণি ভবন, খাল ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সার্বিক অবস্থা সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ। আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) জেলা প্রশাসকের মঠবাড়ীয়া উপজেলা পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী এসব কার্যক্রম পরিচালিত হয়। সফরের শুরুতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এরপর পশ্চিম মিঠাকালী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। পরবর্তীতে বড় মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের অভিভাবক সমাবেশে যোগদান করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অভিভাবকদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। এ ছাড়া ৮ নং বড় মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ এবং মঠবাড়ীয়া বহুতল বিশিষ্ট বিপণি ভবন (ফিস মার্কেট) পরিদর্শন করা হয়। একই সঙ্গে উপজেলা ভূমি অফিস, মঠবাড়ীয়া পরিদর্শন করে ভূমি-সংক্রান্ত সরকারি সেবা কার্যক্রমের সার্বিক বিষয় পর্যবেক্ষণ করা হয়। দিনব্যাপী সফরের অংশ হিসেবে মিরুখালী-সাফা খালের ভাঙ্গাপোল এবং ধানীসাফা ইউনিয়নের ভাঙ্গাপোল হতে মিরুখালী বাজার পর্যন্ত মডেল খাল দর্শন করেন জেলা প্রশাসক। এ সময় খালগুলোর বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। সফরের সর্বশেষ পর্যায়ে মঠবাড়ীয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে এসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের এ ধরনের মাঠপর্যায়ের সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সরকারি সেবা কার্যক্রমের বাস্তব চিত্র জানা, স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। জনসেবার মানোন্নয়ন, সরকারি কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে জেলা প্রশাসনের এ ধরনের সরেজমিন কার্যক্রম অব্যাহত থাকবে।

মঠবাড়িয়ায় ৩নং মিরুখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাজমুল ইসলামের মোটর সাইকেল শোডাউন

আপডেট সময় ০২:১২:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬