, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে চীনের দল ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও থামেনি ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল কাউনিয়ায় ‘কাগজের বিদ্যালয়’! ১৩০ শিক্ষার্থীর দাবি, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র তিস্তা এক্সপ্রেসে হারিয়ে যাওয়া ৩ বছরের শিশু উদ্ধার, বাবা-মায়ের কাছে হস্তান্তর ময়মনসিংহে নিজ ঘর থেকে যুবকের ঝু-ল-ন্ত লা-শ উ-দ্ধা-র নিজ জন্ম স্থানে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাফ নদী পেরিয়ে ই-য়া-বা পা-চা-র, টেকনাফে তিনজন আ-ট-ক নাটোর পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত অনিয়মের দায়ে মিষ্টির কারখানায় জরি-মানা, স-তর্ক কয়েক ব্যবসায়ী তেঁতুলিয়ায় যৌথ অভিযানে দুইজন গ্রে-প্তা-র, পঞ্চগড় সদরে উ-দ্ধা-র চো-রা-ই মোটরসাইকেল

ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও থামেনি ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল

১০

দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ হাটে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নির্ধারিত মাশুলের বাইরে ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) হাটে সরেজমিনে গিয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

হাটে গরু ক্রেতাদের কাছ থেকে প্রতি গরুতে ৫৫০ টাকা টোল নেওয়ার পাশাপাশি বিক্রেতাদের কাছ থেকেও আলাদাভাবে ১৫০ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

পার্শ্ববর্তী মালকাডাঙ্গা, বড়শশী ও টুনির হাট থেকে আসা তিনজন ক্রেতা জানান, তাদের কেনা দুটি গরুর প্রতিটির জন্য ৫৫০ টাকা করে টোল দিয়েছেন। তাদের ভাষ্য, এর আগের হাটগুলোতে ৬০০ টাকা করে নেওয়া হয়েছিল।

অন্যদিকে টেপ্রীগঞ্জ থেকে আসা কয়েকজন গরু বিক্রেতা জানান, আগে তাদের কাছ থেকে ১০০ টাকা চাঁদা নেওয়া হলেও এখন ১৫০ টাকা নেওয়া হচ্ছে।
ক্রেতার কাছ থেকে টোল নেওয়ার পাশাপাশি বিক্রেতাদের কাছ থেকেও টাকা আদায় করা হচ্ছে। একইভাবে ছাগলপ্রতি ৩০০ টাকা করে টোল নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

এর আগে গত ৩০ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায় এবং রশিদে টাকার পরিমাণ উল্লেখ না করার অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর হাটে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানে অতিরিক্ত টোল আদায় ও টোলের তালিকা প্রদর্শন না করার সত্যতা পান দেবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪০ ধারায় গরুর হাটে ১০ হাজার এবং ছাগলের হাটে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় রশিদে টোলের হার উল্লেখ করার পাশাপাশি হাটে টোলের তালিকা প্রদর্শনের জন্য সাইনবোর্ড স্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছিল। তবে রবিবার হাটে গিয়ে ওই নির্দেশনা বাস্তবায়ন হতে দেখা যায়নি।

অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন হাট ইজারাদার ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ। তিনি বলেন, কেউ মিথ্যা অভিযোগ দিয়েছে। সরকার নির্ধারিত মাশুলই নেওয়া হচ্ছে।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকারের উপপরিচালক সীমা শারমিন বলেন, আইন অমান্য করলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি ইউএনওর সঙ্গে কথা বলব।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে চীনের দল

ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও থামেনি ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল

আপডেট সময় ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬