, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোয়ালন্দে বিদ্যুৎস্পৃ-ষ্ট হয়ে নারীর মৃ-ত্যু, আখক্ষেত থেকে ম-র-দেহ উ-দ্ধার কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য নির্বাচিত হয়েছেন ৪৭ নওগাঁ-১ আসনের এমপি গোপালগঞ্জে ১৪ কেজি গাঁ-জা উ-দ্ধার, নোহাসহ দুইজন র‌্যাবের হাতে আটক নতুন সাজে ফিরছে গোপালগঞ্জের জনপ্রিয় ‘হোম মেইড ফুড সার্ভিস’ গোপালগঞ্জের প্রবীণ আইনজীবী গোলাম মেহেদী খানের মৃ-ত্যু র‍্যাব পরিচয়ে বিকাশকর্মীকে গাড়িতে তুলে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত বাকৃবিতে চু-রি ছি-ন-তাই বাড়ায় নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা শাহজাদপুরে ৭ গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে লালমাইয়ে পেরুল উত্তর ইউনিয়নে মা-দ-ক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির উন্নয়ন ও জনকল্যাণের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে আয়োজিত শোভাযাত্রা ও সমাবেশে নেতাকর্মীদের সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করেছে। জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেও বিএনপি সরকার দেশ পরিচালনায় সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন প্রত্যয় নিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করছে।

তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থনকে সঙ্গে নিয়েই দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও স্থিতিশীলতার ধারাকে আরও এগিয়ে নেওয়া হবে। আগামী সাড়ে চার বছরে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড শুধু দলীয় পরিসরে সীমাবদ্ধ রাখলে হবে না। প্রতিটি নেতাকর্মীকে মানুষের কাছে যেতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হওয়ার পাশাপাশি পাড়া-মহল্লা ও প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে সরকারের গত ছয় মাসের উন্নয়ন, বিভিন্ন উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে তাদের সমস্যা, প্রত্যাশা ও মতামত জানতে হবে। একই সঙ্গে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, একটি মহল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। একই সঙ্গে জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরে বিভ্রান্তি দূর করতে হবে।

এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শের-ই-বাংলা পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গোয়ালন্দে বিদ্যুৎস্পৃ-ষ্ট হয়ে নারীর মৃ-ত্যু, আখক্ষেত থেকে ম-র-দেহ উ-দ্ধার

বিএনপির উন্নয়ন ও জনকল্যাণের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

আপডেট সময় ০৯:৩৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬