, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেওয়ানগঞ্জে প্রেমিকাকে নিজ বাড়িতে রেখে উধাও সেনাসদস্য পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত মঠবাড়িয়া গড়তে একসাথে কাজ করছে প্রশাসন ও জনসাধারণ টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রমমুক্ত ঘোষণা বাকৃবির শামসুল হক হলে বিসিএস ক্যাডারদের সংবর্ধনা প্রদান ও শিক্ষার্থীদের ক্যারিয়ার সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত টেকনাফে নৈশপ্রহরী হ-ত্যা মা-ম-লার আসামি ৪৮ ঘণ্টায় গ্রে-প্তা-র দৌলতদিয়ায় জমজমাট যাত্রাপালা: ৫০ মোটরসাইকেলের বহর নিয়ে আয়ুব আলী খানের পরিদর্শন চিলমারীতে মা-দ-ক কারবারী নারীকে ৩৬ পিস ই-য়া-বাসহ পুলিশে সোর্পদ

বাকৃবির বেগম খালেদা জিয়া হলে বৃক্ষরোপণ কর্মসূচি

১২

‘সবুজে বাঁচি, সবুজে গড়ি—আগামীর পৃথিবী হোক সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘সবুজ পৃথিবী’ ময়মনসিংহের বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বেগম খালেদা জিয়া হলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ময়মনসিংহের বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়া হলে এ আয়োজন করা হয়।

‎‘সবুজ পৃথিবী’র সভাপতি ডা. কায়েম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়া উপস্থিত ছিলেন
‎‘সবুজ পৃথিবী’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ এবং বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, হলের হাউজ টিউটর ড. শারমিন আক্তার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার ড. মো. জহিরুল আলম, সমাজসেবক মনোয়ার মোহাম্মদ এবং ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা ও সদস্যরা।

‎অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের আঘাত মোকাবিলায় বৈজ্ঞানিক জ্ঞান ও সামাজিক সচেতনতার সমন্বয় জরুরি। পরিকল্পিত বৃক্ষরোপণ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান বলেন, বৃক্ষরোপণকে কেবল একটি দিনের আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে দেখলে চলবে না। একটি গাছ লাগানোর পর সেটিকে বাঁচিয়ে তোলার দায়িত্বও নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় পরিবেশ রক্ষায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

দেওয়ানগঞ্জে প্রেমিকাকে নিজ বাড়িতে রেখে উধাও সেনাসদস্য

বাকৃবির বেগম খালেদা জিয়া হলে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় ০২:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬