, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চৌদ্দগ্রামে কিশের গ্যাং ১২০৭ এর নিডার গ্রেফতার বিজিবি-এসআরবির অভিযানে টেকনাফে বিপুল ইয়াবা উদ্ধার অপহরণের পর পাহাড়ে নিয়ে যাওয়া রোহিঙ্গা যুবক উদ্ধার বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ শাহজালাল ইসলামী ব্যাংকের সংস্কৃতির বন্ধনে সম্প্রীতির বার্তা হ্নীলায় কালাইয়ের জিন্দারপুরে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল বারি দুলালের গণসংযোগ, উন্নয়নের নানা প্রতিশ্রুতি কুড়িগ্রামে সাড়ে ১২ কেজি গাঁজাসহ বগুড়ার ২ মাদক কারবারি গ্রেপ্তার। শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মানববন্ধন ও আলোচনা সভা দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২ বাকৃবিতে এসএমই ফাউন্ডেশনের ‘ইয়েস’ কর্মসূচি, উদ্যোক্তা হতে শিক্ষার্থীদের আহ্বান

বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ শাহজালাল ইসলামী ব্যাংকের

৮

মোঃ কাওছার হোসেন, বরিশাল জেলা প্রতিনিধিঃ ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে বরিশালে বাংলা কিউআর (Bangla QR) বিতরণ ও ক্যাশলেস ক্যাম্পেইন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
৪ অক্টোবর রবিবার দিনব্যাপী ‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়।

কর্মসূচিতে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ডিএমডি মো. জাফর সাদেক, ইভিপি মো. মাজহারুল হক, এসএভিপি মো. মমিনুল ইসলাম এবং বরিশাল শাখার ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ সহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইন সম্পর্কে বরিশাল শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, বরিশালে আধুনিক ও ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
একটি মাত্র বাংলা কিউআর কোড স্ক্যান করে গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সহজেই পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন।
তিনি আরও বলেন, বাংলা কিউআর ব্যবহারের ফলে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের জন্য লেনদেন আরও দ্রুত ও সুবিধাজনক হবে। একই সঙ্গে নগদ অর্থ বহনের ঝুঁকি কমার পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়বে।
শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানান, ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়াতে এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চৌদ্দগ্রামে কিশের গ্যাং ১২০৭ এর নিডার গ্রেফতার

বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ শাহজালাল ইসলামী ব্যাংকের

আপডেট সময় ০১:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬