”ভাষা শিখুন, দক্ষতা অর্জন করুন, গড়ে তুলুন আন্তর্জাতিক ভবিষ্যৎ” এই স্লোগানকে ধারণ করে ১৬ ই আগষ্ট রবিবার দুপুর ১২ ঘটিকায় নগরীর চৌমাথা বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজের অডিটোরিয়ামে ফিতা কেটে বরিশালে পথচলা শুরু করলো ট্রাষ্ট জাপান -কোরিয়া ল্যাংগুয়েজ ইনস্টিটিউট ।
উদ্ভোধনী অনুষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষার্থী ও তরুণদের জন্য আন্তর্জাতিক ভাষা শিক্ষার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে যাত্রা শুরু করেছে ট্রাস্ট জাপান–কোরিয়া ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। জাপান ও জার্মান, স্পেন, ডেনমার্ক, নরওয়ে, কোরিয়ায় সিঙ্গাপুর, ডুবাই মালয়েশিয়া ইন্ডিয়া উচ্চশিক্ষা, কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।উক্ত আয়োজনে শতাধিক শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ অংশ নেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম সামচুন নাহার, অধ্যক্ষ,বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ,পিয়াস মল্লিক, ব্যবস্থাপনা পরিচালক, ট্রাস্ট অটোমেশন টেকনোলজি, ফকরুল ইসলাম দিদার, ব্যবস্থাপনা পরিচালক, ডিসকভারি জাপান ল্যাঙ্গুয়েজ সেন্টার, ড. মোঃ তারেক হোসেন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, মোঃ জালাল উদ্দিন আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ।কিশোর চন্দ্র বালা, বিভাগীয় প্রধান, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডএবং জাকির হোসেন, সরকারি টেকনিক্যাল স্কুল, বরিশাল।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আনিসুর রহমান, প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজ বিআইটিসি, চৌমাথা,বরিশাল। ট্রাস্ট জাপান–কোরিয়া ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট এর কর্ণধার, পিয়াস মল্লিক বলেন এই প্রতিষ্ঠান শুধু ভাষা শিক্ষা নয়, বরং তরুণদের আন্তর্জাতিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
,
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোয়ালন্দে বৈষম্যবিরোধী মামলায় ইউপি সদস্য রাসেল মাহমুদ গ্রেফতার
শিরট্রী হাটবাজারে বিএনপির সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের মন্ডলের গণসংযোগ
উজিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন-এমপি সান্টু
কুমিল্লার লালমাইয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৯ জন নিবন্ধিত যুবকের মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ
বরিশালে ট্রাষ্ট জাপান-কোরিয়া ল্যাংগুয়েজ ইনস্টিটিউট এর পথচলা শুরু
লালমাইয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
মঠবাড়িয়া উপজেলার মিরুখালী কুলু বাড়ি: পিরোজপুরের এক শতবর্ষী জমিদার বাড়ির সংক্ষিপ্ত বিবরণ
তেতুলিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন
ঈশ্বরগঞ্জ হাসপাতালে রাজনৈতিক ব্যানারে খাবার বিতরণ, ভিডিও ভাইরাল- ৭ জনকে শোকজ; তদন্ত কমিটি
ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি দুর্গাপুরের- গোলাম সাকলায়েন
বরিশালে ট্রাষ্ট জাপান-কোরিয়া ল্যাংগুয়েজ ইনস্টিটিউট এর পথচলা শুরু
-
মোঃ কাওছার হোসেন - আপডেট সময় ০৯:১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- 8
জনপ্রিয় সংবাদ

























