, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁ-৫ আসনের এমপি (পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন) সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় সড়ক দু-র্ঘ-ট-নায় প্রা-ণ গেল স্কুলছাত্রের, আহত ২ বকশীগঞ্জে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জ,শাহজাদপুর মিল্ক-ভিটার বাথান ভূমি বরাদ্দ সংক্রান্ত জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখায় সোলার লাইটে আলোকিত হচ্ছে উত্তর পাটনার সড়ক গাজীপুর থেকে বরগুনার পাথরঘাটায় আসা কিশোরী ও কিশোর পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর পীরগঞ্জ পৌরসভায় রাস্তা সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ক্লাসের ফাঁকে ব্রহ্মপুত্রের বুকে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদের সামনে থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। পরে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা শুরু করে জেলা পরিষদ চত্বর থেকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পঞ্চগড় ডিবির অভিযানে ১২ কেজি গাঁ-জা-সহ দুই মা-দ-ক ব্যবসায়ী গ্রেফ-তার

বকশীগঞ্জে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Avatar photo প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:০০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 10

Oplus_131072

১৪

জামালপুরের বকশীগঞ্জে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১ থেকে ৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত উপজেলা মডেল মসজিদের দুটি কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, নেত্রকোনার আয়োজনে ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অংশ)’-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে দুই ব্যাচে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

বারটান, নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসা. আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়ন করা হয়।

প্রশিক্ষণে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা, প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠকর্মী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মী, সাংবাদিক, ইমাম ও এনজিওকর্মীরা অংশ নেন।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম এবং বারটানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা শহীদুল ইসলাম।

প্রশিক্ষণে খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি, সুস্বাস্থ্য, শর্করা, আমিষ, ভিটামিন, আঁশজাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, খনিজ লবণ, ফ্যাট বা স্নেহজাতীয় খাদ্য, তাপ ও শক্তি উৎপাদনকারী খাদ্য, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, আপৎকালীন খাদ্য ব্যবস্থাপনা এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে সুষম ও পুষ্টিকর খাবারের গুরুত্ব, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মধ্যে পুষ্টি ও নিরাপদ খাদ্য বিষয়ে জ্ঞান ও সচেতনতা বাড়বে। পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্র ও সামাজিক পরিসরে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

নওগাঁ-৫ আসনের এমপি (পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন) সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত

বকশীগঞ্জে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬