, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ নয়াপাড়া ক্যাম্পে সরকারি কাজে বাধার অভিযোগে দুই রোহিঙ্গার সাজা সাপের কামড়ে নিহত একজন লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টেকনাফে বিজিবির হাতে ৭২ লিটার দেশীয় ম-দ জ-ব্দ টেকনাফের ক্যাম্পে ৮ সংস্থার অভিযান, কারাদণ্ড ৫ জনের কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি, ১০ হাজার টাকা জরিমানা জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফ্ল্যাটের ভেতর আটকা তিন বছরের শিশু, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

  • Avatar photo মোঃ ছাইম খাঁন
  • আপডেট সময় ০৪:১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • 118

ফ্ল্যাটের ভেতর আটকা তিন বছরের শিশু, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

১৪৬

গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নবীনবাগ এলাকায় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক হয়ে আটকা পড়া তিন বছরের শিশু তাকরিম হাসানকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবীনবাগ এলাকার একটি দুইতলা ভবনে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, খেলতে গিয়ে কোনোভাবে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক করে ফেলে শিশু তাকরিম। পরে পরিবারের সদস্যরা দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হন। শিশুটি ভেতরে একা থাকায় উদ্বিগ্ন হয়ে তার বাবা খালিদ হাসান দ্রুত গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

খবর পেয়ে আমিনুল ইসলাম লিডারের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে প্রয়োজনীয় কৌশল প্রয়োগ করে ফ্ল্যাটের দরজা খুলে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ পদক্ষেপে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। সন্তানকে নিরাপদে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন পরিবারের সদস্যরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

ফ্ল্যাটের ভেতর আটকা তিন বছরের শিশু, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

আপডেট সময় ০৪:১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬