, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফরহাদ হোসেন আজাদের উপস্থিতিতে পঞ্চগড়ে জাতীয় মৎস্য পক্ষের বর্ণাঢ্য আয়োজন ১৫ই আগস্ট ইসলামী শিক্ষা দিবস শহীদ আব্দুল মালেকের আত্ম*ত্যাগ ফুটবল টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে জয়পুরহাট সরকারি কলেজে অধ্যক্ষের কার্যালয়ে হা*মলা-ভাঙচুরের অভিযোগ ব্রাহ্মণপাড়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ‘অন্বেষণ’র অরিয়েন্টেশন অনুষ্ঠিত কুবিতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও এতিম শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ কুমিল্লা মডার্ণ হাই স্কুলে নিরাপদ পানির স্থাপনা উদ্বোধন জয়পুরহাটে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতনের অভিযোগ, নিহত ১ বড়লেখায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি সকালে জঙ্গলে মিলল বৃদ্ধের লা*শ হ*ত্যার অভিযোগ সিরাজগঞ্জ (৩) আসনের এমপি ভিপি আইনুল হক এর গাড়িতে হা*মলা খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কাউনিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল

ফরহাদ হোসেন আজাদের উপস্থিতিতে পঞ্চগড়ে জাতীয় মৎস্য পক্ষের বর্ণাঢ্য আয়োজন

১০

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে পঞ্চগড়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ, এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন।

কর্মসূচির শুরুতে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। পরে জাতীয় মৎস্য পক্ষের প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে আয়োজিত আলোচনা সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং মৎস্যচাষিদের উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পিত উৎপাদনের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ফরহাদ হোসেন আজাদের উপস্থিতিতে পঞ্চগড়ে জাতীয় মৎস্য পক্ষের বর্ণাঢ্য আয়োজন

ফরহাদ হোসেন আজাদের উপস্থিতিতে পঞ্চগড়ে জাতীয় মৎস্য পক্ষের বর্ণাঢ্য আয়োজন

আপডেট সময় ১০:২৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬