, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নাটোরের বড়াইগ্রামে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু শ্রীবরদীতে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করল বিজিবি বাহাদুরপুরে চুরির সময় জনতার হাতে চোর আটক রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন পাঁচ প্লাটুন বিজিবি কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন যাকে কেউ ফেরাতে চায় না, সংকটই তাকে ফিরিয়ে আনতে পারে উজানচর ইউনিয়ন ভূমি অফিসে পর পর দুইবার চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জের চর অঞ্চলের মানুষ চাঁদাবাজি বন্ধের দাবিতে ২৭ গ্রামের মানুশের মানববন্ধন মাগুরা শ্রীপুরে দেড় শতাধিক দরিদ্র পরিবার পেলো খাদ্য সামগ্রী

পিরোজপুর ভান্ডারিয়া সরকারি রাস্তায় মাঝখানে টিউবওয়েল স্থাপন

২৯

ভান্ডারিয়ায় সরকারি রাস্তার মাঝখানে ব্যক্তিগত টিউবওয়েল স্থাপন: জনদুর্ভোগ চরমে, এলাকাবাসীর ক্ষোভ

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকায় চরম অনিয়মের মাধ্যমে সরকারি রাস্তার মাঝখানে একটি ব্যক্তিগত টিউবওয়েল স্থাপনের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় সাধারণ জনগণের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ, রিকশা, ভ্যান ও স্কুলগামী শিক্ষার্থীরা যাতায়াত করে। কিন্তু কোনো ধরনের নিয়ম-নীতি বা কর্তৃপক্ষের অনুমোদন তোয়াক্কা না করে ক্ষমতার প্রভাবে প্রকাশ্যেই রাস্তার ঠিক মাঝখানে এই টিউবওয়েল বসানো হচ্ছে।

এলাকাবাসীর প্রশ্ন—সরকারি রাস্তার মাঝখানে কীভাবে এবং কোন ক্ষমতার বলে একজন ব্যক্তি ব্যক্তিগত টিউবওয়েল স্থাপন করার সাহস পান? একটি জনবহুল সড়কে এ ধরনের অবৈধ স্থাপনার কারণে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কাও করছেন স্থানীয়রা।

রাস্তাটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত রাখা এবং অবিলম্বে এই অবৈধ টিউবওয়েল অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ কামনা করে ভান্ডারিয়া পৌর প্রশাসকের কঠোর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও পথচারীরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

নাটোরের বড়াইগ্রামে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুর ভান্ডারিয়া সরকারি রাস্তায় মাঝখানে টিউবওয়েল স্থাপন

আপডেট সময় ০৬:২২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬