, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নাটোরের বড়াইগ্রামে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু শ্রীবরদীতে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করল বিজিবি বাহাদুরপুরে চুরির সময় জনতার হাতে চোর আটক রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন পাঁচ প্লাটুন বিজিবি কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন যাকে কেউ ফেরাতে চায় না, সংকটই তাকে ফিরিয়ে আনতে পারে উজানচর ইউনিয়ন ভূমি অফিসে পর পর দুইবার চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জের চর অঞ্চলের মানুষ চাঁদাবাজি বন্ধের দাবিতে ২৭ গ্রামের মানুশের মানববন্ধন মাগুরা শ্রীপুরে দেড় শতাধিক দরিদ্র পরিবার পেলো খাদ্য সামগ্রী

পিরোজপুর জেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৩

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মোঃ সিরাজ শেখ (২৬) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

​আজ বুধবার (১২ আগস্ট) সকালে পিরোজপুর জেলার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম পিরোজপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে পিরোজপুর সদর পৌরসভার রায়েরকাঠি (০২ নং ওয়ার্ড) এলাকার মৃত শাহ আলম শেখের ছেলে মোঃ সিরাজ শেখকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম আল আমীন বলেন, অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১টি মামলা রুজু করেন। মামলায় গ্রেপ্তারকৃত সিরাজ শেখকে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে পিরোজপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

নাটোরের বড়াইগ্রামে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৬:১৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬