, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উখিয়ায় ৩০ হাজার ইয়াবার চালানসহ তিনজন গ্রেপ্তার দুপচাঁচিয়ায় ২৭৭ অতি দরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ লালপুর উপজেলা প্রেসক্লাবের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পাশ করেই জাপান—সফলতার নতুন দিগন্ত! শেরপুরে জাপানে পড়াশোনা, চাকরি ও ব্যবসার সুযোগ নিয়ে ফ্রি সেমিনার শ্রীবরদী সীমান্তে ৬ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দ শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর প্রশিক্ষণ উদ্বোধন টেকনাফে জি-৩ রাইফেলসহ তিন রোহিঙ্গা আটক কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি সঞ্জীবনী কর্মশালা ​নাটোর ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার কুতুপালংয়ে দেশীয় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি আটক

পাশ করেই জাপান—সফলতার নতুন দিগন্ত! শেরপুরে জাপানে পড়াশোনা, চাকরি ও ব্যবসার সুযোগ নিয়ে ফ্রি সেমিনার

৩

জাপানে উচ্চশিক্ষা, চাকরি ও ব্যবসার মাধ্যমে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য শেরপুরে অনুষ্ঠিত হয়েছে জাপানে পড়াশোনা, চাকরি ও ব্যবসার সুযোগ বিষয়ক ফ্রি সেমিনার।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে শেরপুর এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটে কানেক্ট জাপান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টারের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে জাপানি ভাষা শিক্ষা, জাপানে উচ্চশিক্ষার সুযোগ, চাকরির প্রস্তুতি, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং ভবিষ্যতে জাপানে ক্যারিয়ার গড়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজকরা জানান, বিশেষ করে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থী এবং জাপানে যেতে আগ্রহী তরুণদের জন্য সেমিনারটি গুরুত্বপূর্ণ। এতে জাপানে পড়াশোনা ও কর্মসংস্থানের সম্ভাবনা, প্রয়োজনীয় প্রস্তুতি এবং ভাষা শিক্ষার গুরুত্ব সম্পর্কে বাস্তবভিত্তিক তথ্য ও পরামর্শ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

সেমিনারে রিকিও বিশ্ববিদ্যালয়, টোকিও, জাপানের সহযোগী অধ্যাপক রঙ্গারিরাই গ্যাভিন মুচেতু, নেটিভ জাপানিজ প্রশিক্ষক রিতসুকি টোমিনাগা, শেরপুর এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. নুরুজ্জামান, ক্লাস ইনচার্জ মো. মাহবুব-উর-রহমান, কানেক্ট জাপান লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও মো. আরিফুল ইসলাম রানা, কানেক্ট জাপান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টারের পরিচালক সরকার মো. সায়েম, কানেক্ট জাপান লিমিটেডের সিটিও ও পরিচালক আখতার জামান এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি আ. রফিক মজিদসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা জাপানে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে সঠিক পরিকল্পনা, ভাষাগত দক্ষতা এবং প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

উখিয়ায় ৩০ হাজার ইয়াবার চালানসহ তিনজন গ্রেপ্তার

পাশ করেই জাপান—সফলতার নতুন দিগন্ত! শেরপুরে জাপানে পড়াশোনা, চাকরি ও ব্যবসার সুযোগ নিয়ে ফ্রি সেমিনার

আপডেট সময় ০৯:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬